সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশঃ ১শ’ ৩০ কেজি চিংড়ি জনসম্মুখে বিনষ্ট

কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশঃ ১শ’ ৩০ কেজি চিংড়ি জনসম্মুখে বিনষ্ট

স্টাফ রিপোর্টার

কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় জব্দকৃত এক শত ত্রিশ কেজি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে জনসুম্মখে ধ্বংস করা হয়।

শুক্রবার (১৯ মে) বেলা ১২টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদার নির্দেশে মৎস্য অফিসের ল্যাবটরী টেকনিশিয়ান রতন কুমার রায় অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ পেট্রোল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করে।

সরেজমিনে জানাযায়, দীর্ঘদিন যাবত কুশলিয়া ইউনিয়নের ঘোজাডাঙ্গা এলকার মৃত জিয়াদ আলীর পুত্র মিন্টু মোল্যা (৩৫) এলাকা থেকে চিংড়ি মাছ ক্রয় করে ভাতের মাড়সহ নানা অপদ্রব্য মিশ্রন করে আমিয়ান এসি এগ্রো লিঙ্ক ফ্যাক্টরীতে বিক্রয় করে আসছিল।

খবর পেয়ে কালিগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক আশিষ কুমার, উপ-পরিদর্শক শাহাদাত হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যেয়ে পুশকৃত চিংড়ি মাছ সহ তাকে হাতেনাতে আটক করে।

পরবতীর্তে উপজেলা মৎস্য কর্তকর্তা নাজমুল হুদাকে বিষয়টি মুঠো ফোনে জানানো হলে তিনি খুলনাতে জুরুরী কাজে ব্যাস্ত থাকার কারণে অফিসের ল্যাবটরী টেকনিশিয়ান রতন কুমার রায়কে ঘটনাস্থলে দ্রুত যাওয়ার নির্দেশ দেন।

এসময় উক্ত চিংড়িতে অপদ্রব্য পুশ করার বিষয়টি মিন্টু মিয়া জনসম্মুখে স্বীকার করেন। পরবতীর্তে উপজেলা মৎস্য কর্মকতার্র নির্দেশে জনসম্মুকে ১শ’ ৩০ কেজি বাগদা চিংড়ি পেট্রোল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এবং ভবিষ্যতে চিংড়িতে অপদ্রব্য পুশ না করে এজন্য মিন্টু মোল্যাকে সর্তক করে ইউপি সদস্য মুসা সরদারের জিম্মায় দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *