সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
কালিগঞ্জে গাঁজাসহ জামাই শাশুড়ি আটক

কালিগঞ্জে গাঁজাসহ জামাই শাশুড়ি আটক

স্টাফ রিপোর্টার

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭শ’ গ্রাম গাঁজা সহ জামাই মোনাজাত হোসেন (৩৫) ও শাশুড়ি শফিরুন্নেছা (৫০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটকৃত জামাই উপজেলার রতনপুর ইউনিয়নের তেরুলিয়া গ্রামের শহর আলী গাজীর ছেলে ও শাশুড়ি শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের পরানপুর গ্রামের আব্দুল মাজিদের স্ত্রী।

থানা সূত্রে জানা যায়, মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ মে) ভোরে থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক সাইমুন ঢালীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার রতনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে মোনাজাত হোসেনের বসতভিটায় তল্লাশি কালীনসময়ে পুলিশের উপস্থিতির বুঝতে পেরে প্লাস্টিকের ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় সেই ব্যাগে থাকা ৭শ’ গ্রাম গাঁজাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন রহমান জানান, আটকৃত আসামিদেরকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *