সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
কালিগঞ্জে কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড

কালিগঞ্জে কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড

মাসুদ পারভেজঃ

সাতক্ষীরার কালিগঞ্জে ১৬ বছরের এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্য চক্রবর্তী। এদিকে, অভিযান চলার খবর পেয়ে কনের বাড়ি থেকে বরপক্ষ পালিয়ে যাওয়ার চেষ্টা কালে সরজমিনে উপস্থিত হন তিনি।

বুধবার (৫ জুলাই) মধ্যরাতে উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ভ্রাম্যমাণ আদালত কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। বাল্যবিবাহের শিকার হতে যাওয়া ওই কিশোরীর বয়স ১৬ বছর।

জানা যায়, বুধবার মধ্যরাতে উপজেলার কাশিবাটি গ্রামের ১৬ বছরে কিশোরীর সাথে উপজেলার একই ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের জগদীশ চন্দ্রের ছেলে সন্দীপ সরকার(২০) এর
বিয়ের আয়োজন করা হয়। বর কনের বাড়িতে হাজির হওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজহার আলীর নেতৃত্বে ভ্রাম্যামাণ আদালত কনের বাড়িতে গিয়ে হাজির হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই বিয়ে বন্ধের নির্দেশ দেন এবং বর ও কোন পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং উপস্থিত সকলকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে অবহিত করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজহার আলী বলেন, আমরা বাল্যবিবাহের খবর পেয়ে ওই কিশোরীর বিয়ে বন্ধ করেছি। কিশোরীর পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই কিশোরী প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না এমন মুচলেকা দিয়েছেন কিশোরীর পিতা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *