মাসুদ পারভেজ কালিগঞ্জ থেকেঃ
কালিগঞ্জে ২০ পিচ ইয়াবাসহ শফিকুল ইসলাম জুয়েল (১৯) ও আল আমিন গাজী (২০) নামের দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার রামজীবনপুর গ্রামের গোলাম রব্বানীর ও একই গ্রামের রজব আলী গাজীর ছেলে।
থানা সূত্রে জানাযায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ১ টার দিকে থানার এসআই মোল্লা শাহাদাতের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ুইমহল এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করে।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান জানান, আটককৃত আসামিদেরকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply