সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক

কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক

মাসুদ পারভেজঃ

কালিগঞ্জ উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের অংশগ্রহণে এক বিশেষ সভা শুক্রবার রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলার উন্নয়নের গতিধারা বজায় রাখতে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই বিশেষ সভার আয়োজন করা হয়।

তারালী ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিমকে সভাপতি, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান ও চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক গাইনকে সাধারণ সম্পাদক এবং নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানকে কোষাধ্যক্ষ মনোনীত করে চেয়ারম্যান সমিতি গঠন করা হয়েছে।

আগামী দুই বছরের জন্য এই সমিতি গঠিত হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *