সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
কালিগঞ্জের মহৎপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কালিগঞ্জের মহৎপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

 

নিজস্ব প্রতিনিধি:

কালিগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারী) বিকেলে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর এলাকার শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।

এসময় তিনি বলেন, বিন্দু সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতের তীব্রতা বেড়েছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য বিন্দু নারী উন্নয়ন সংগঠনের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ।
তিনি বলেন, তীব্র শীতে জনজীবন বিপর্যয়ের মধ্যে পড়েছে। শীতের এই দাপটে অসহায় মানুষের জন্য শান্তিতে বসবাস অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় বিন্দুর এ উদ্যোগে স্বাগত জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিন্দুর প্রোগ্রাম অফিসার (জেন্ডার) শাহিনুর ইসলাম, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *