সংবাদ শিরোনামঃ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন  কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান
কালিগঞ্জের পল্লীতে ধর্ষনের চেষ্টায় ব্যার্থ হয়ে কুপিয়ে যখম করেছে দুই সন্তানের জননীকে

কালিগঞ্জের পল্লীতে ধর্ষনের চেষ্টায় ব্যার্থ হয়ে কুপিয়ে যখম করেছে দুই সন্তানের জননীকে

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে ধর্ষণের চেষ্টায় ব্যার্থ হয়ে গৃহবধুকে কুপিয়ে যখম করেছে গৌরপদ মন্ডল (৪৫) নামের এক লম্পট। সে উপজেলার মৌতলা ইউনিয়নের উভাকুড় গ্রামের মৃত ভবনাথ মন্ডলের ছেলে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করেছে দুই সন্তানের জননী মৌসুমি খাতুন (২৭)। থানা ও ভুক্তভোগী সূত্রে জানাগেছে, গত ১৮ মার্চ-২৫ তারিখে রাত আনুঃ ১টার দিকে লক্ষীনাথপুর গ্রামের ইটভাটা শ্রমিক গোলাম রসুলের স্ত্রী দুই সন্তানের জননী মৌসুমি খাতুনের ঘরে সু কৌশলে প্রবেশ করে লম্পট গৌরপদ মন্ডল। স্বামী বাড়িতে না থাকার সুযোগে গৃহিণীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষনের চেষ্টা করে। এসময়ে মৌসুমি ডাক চিৎকার করলে অবস্থার বেগতিক দেখে খাটের তলায় থাকা ধারালো দা দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে রক্তাক্ত যখম করে গৌরপদ। একপর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘটনা কাওকে জানালে জীবনে মেরে ফেলার হুমকী দিয়ে চম্পট দেয় ধুরন্ধর লম্পট গৌরপদ। এদিকে মারাত্মকভাবে রক্তাক্ত যখম মৌসুমিকে স্থানীয় উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। ঐ গৃহিণীর মাথায় পৃথক দুই যায়গায় মোট ১১টি সেলাই সহ একাধিকস্থানে নীলফুলা যখম হয়েছে। এঘটনায় মৌসুমি নিজে বাদী হয়ে কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেছে। এ ঘটনার বিষয়ে জানতে চাইলে মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল বলেন পবিত্র মাহে রমজানে দুই সন্তানের জননীকে এভাবে কুপিয়ে মারার ঘটনাটি সত্যিই পীড়াদায়ক ও অমানবিক। আমি আসামীকে সর্বোচ্চ শাস্তি যেনো পায় পুলিশ ও প্রশাসনের কাছে সেই দাবী করছি। থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের নিকট এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন রুগির নিয়মিত খোঁজ খরর নিচ্ছি। ঘটনার তদন্ত করে আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্যে জোর পুলিশী তৎপরতা রেখেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *