সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ
কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অচলবস্থা দূর করতে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ জুলাই) বেলা ১১ টায় বিদ্যালয়ের সভাকক্ষে পরিচালনা পর্ষদের সভাপতি ও সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক ডা. আফম রুহুল হক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানার অফিসার ইনচার্জ মামুন রহমান উপজেল মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য সাবেক প.প কর্মকর্তা ডাঃ আকছেদুর রহমান, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক গাজী মিজানূর রহমান, নিহত রাজপ্রতাপের জ্যাঠা দেবীরঞ্জন দাস। সম্মেলনে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অতিদ্রæত পাঠদানের ব্যবস্থা করার পাশাপাশি স্কুল চলাকালীন সময়ে যাতে কোন শিক্ষার্থী বাইরে না যেতে পারে, কোন শিক্ষার্থী স্কুলে না আসলে অভিভাবককে অবগত করাসহ শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্কুল কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথি বলেন, স্কুলের শিক্ষার্থী রাজপ্রতাপ দাসের মৃত্যুর বিষয়টি তদন্তপূর্বক ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে আলোচনা করে দ্রæত স্কুল খোলার ব্যবস্থা করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *