সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
কালিগঞ্জের গনপতি দারুল আরকান ইবতেদায়ী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী উদযাপন

কালিগঞ্জের গনপতি দারুল আরকান ইবতেদায়ী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী উদযাপন

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

কালিগঞ্জের গণপতি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা পর্ষদের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে বাংলাদেশ ঈমাম সমিতি উপজেলা শাখার সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের সুপার হাফেজ মাওলানা আব্দুল গফুর এর সভাপতিত্বে ও পরিচালনা পর্ষদের সদস্য সাবেক মেম্বর শেখ আলাউদ্দিন সোহেল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল। বিশেষ অতিথি ছিলেন ডাঃ মুজিব রুবি হাই স্কুলের প্রধান শিক্ষক জিএম কামরুজ্জামান, সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, গনপতি বায়তুল আমান জামে মসজিদের সভাপতি শেখ মোকাররম হোসেন, পরিচালনা পর্ষদের সদস্য শেখ সাইফুল ইসলাম কচি, শেখ মুরাদ হোসেন, আব্দুর রহমান ও গোলাম ফারুক, হাফেজ মাওলানা মোহাম্মদ আল-আমিন, মাওলানা মোহাম্মদ আশিকুর রাহমান প্রমুখ।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অভিভাবকগন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ ও অত্র প্রতিষ্ঠানের উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মরহুম আলহাজ্ব ডাঃ এ কে এম মুজিবুর রহমানের মেয়ে মেজর ডাঃ শবনম রহমান। অনুষ্ঠানের মাধ্যমে হামদ, নাতে রাসুল ও পবিত্র কোরআন তেলাওয়াতে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল গফুর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *