সংবাদ শিরোনামঃ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন  কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান
কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ

কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ

কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ– আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীনকে বিজয়ী করার লক্ষ্যে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় পথ সভায় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা- ০৩ (কালিগঞ্জ– আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী মোঃ আলাউদ্দীন। উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় এসময়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, কৃষ্ণনগর বিএনপির সাধারণ সম্পাদক গাজী আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোস্তফা, মৌতলা বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মেহেদী হাসান বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী রেদাওয়ান ফেরদাউস রনি, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশীদ আলী গাজী, সিনিঃ যুগ্ম আহবায়ক শাহাজান মোড়ল, ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব হাফিজুর রহমান হাফি, ও ছাত্রনেতা জাকির হোসেন প্রমুখ।

পরে কৃষ্ণনগর বাজারে ব্যবসায়ীসহ জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা জনগণের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *