সংবাদ শিরোনামঃ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন  কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান
কলবাড়ী বাজার জামে মসজিদের নতুন কমিটি গঠন, সভাপতি লিটু: সাধারণ সম্পাদক রুস্তম 

কলবাড়ী বাজার জামে মসজিদের নতুন কমিটি গঠন, সভাপতি লিটু: সাধারণ সম্পাদক রুস্তম 

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কমিটি পুনর্গঠনের প্রেক্ষাপটে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজার জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) পবিত্র জুম্মার নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের মতামত ও সম্মতির ভিত্তিতে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন কলবাড়ী বাজার জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা জয়নুল আবেদীন। এসময় আরও উপস্থিত ছিলেন কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব জি.এম শহিদুল ইসলাম, অত্র মসজিদের ইমাম হাফেজ সাইফুল ইসলাম সহ মুসল্লিবৃন্দ।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জি.এম সাইফুল ইসলাম লিটু, সহ-সভাপতি যথাক্রমে মো. নুর ইসলাম সরদার ও জি.এম আরাফাতুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সেনা সদস্য জি.এম রুস্তম আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নুরুল আলম (মশাল), কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন বাজারের ব্যবসায়ী মো. আব্দুল জলিল সরদার। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. শরিফুল ইসলাম, কার্যকরী সদস্য (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) মনোনীত হয়েছেন মো. হযরত আলী মোল্ল্যা, মো. শফিকুল ইসলাম সরদার, মো. শাহিনুল ইসলাম জর্জ, মো. সিকান্দার আলী, মো. মুজিবুর রহমান গাজী, মো. আইয়ুব আলী গাজী।

ইসলামি আন্দোলন বাংলাদেশ–এর স্থানীয় নেতা এস.এম খলিলুর রহমান বলেন, “মসজিদ পরিচালনা অত্যন্ত সংবেদনশীল দায়িত্ব। ইসলামের নির্দেশনা অনুযায়ী ন্যায়, পরামর্শ ও ঐক্যের ভিত্তিতে কমিটি কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

মসজিদের সার্বিক কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা, উন্নয়ন কর্মকাণ্ড জোরদার এবং মুসল্লিদের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিটি গঠনের পাশাপাশি ০৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে। উপদেষ্টামণ্ডলী হলেন আলহাজ্ব জি. এম শহীদুল ইসলাম, কাজী আমিনুল ইসলাম (বাহার), জি.এম আব্দুর রউফ (ইউপি সদস্য, ০৪ নং ওয়ার্ড), মো. আব্দুর রশিদ গাজী, মো. রবিউল ইসলাম মোল্লা, মো. আব্দুল হাকিম গাজী ও মো. ইন্তাজ আলী গাজী মনোনীত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

স্থানীয় মুসল্লি মো. এরশাদ ইসলাম বলেন, “অনেকদিন পর নতুন কমিটি হওয়ায় মুসল্লিদের মাঝে স্বস্তি ফিরেছে। আমরা আশা করি নতুন নেতৃত্ব আমানতদারির সঙ্গে দায়িত্ব পালন করবে।”

বাজারের মোল্লা বস্ত্রালয় এন্ড গার্মেন্টস এর সত্ত্বাধিকারী মো. রবিউল ইসলাম মোল্লা বলেন,“মসজিদের উন্নয়নে ব্যবসায়ী সমাজ সবসময় পাশে থাকবে। নতুন কমিটি সক্রিয় হলে মসজিদের পরিবেশ আরও সুন্দর হবে।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জি.এম রুস্তম আলী বলেন, “সর্বপ্রথম মহান আল্লাহ তা’য়ালার প্রতি অগাধ কৃতজ্ঞতা জানাই যে, তাঁর অশেষ রহমতে মুসল্লিদের ভালোবাসা ও আস্থায় আমি এই দায়িত্ব পেয়েছি। যারা আমাকে সমর্থন ও দোয়া করেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি চেষ্টা করবো—সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে আমানতদারির সঙ্গে মসজিদের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা ও সেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে। আল্লাহ আমাদের সবাইকে নেক কাজে কবুল করুন।”

নতুন কমিটির সদস্যরা জানান, মসজিদের উন্নয়ন, মুসল্লিদের কল্যাণ, ধর্মীয় শিক্ষার পরিবেশ সৃজন এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিই তাদের প্রধান লক্ষ্য হবে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষও কমিটির প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *