সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
কলবাড়ী নেকজানিয়া মাঠে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

কলবাড়ী নেকজানিয়া মাঠে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি।
সাতক্ষীরা-৪ আসনে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি”র আয়োজনে
জাতীয় সংসদ সদস্য প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩০ জানুয়ারি) বিকালে কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, শ্যামনগর উপজেলার অবহেলিত মানুষের অধিকার আদায়ে বিএনপি সবসময় পাশে থাকবে। সুন্দরবনকেন্দ্রিক জেলে, কৃষক ও শ্রমজীবী মানুষের দুঃখ-কষ্ট লাঘবে তিনি কাজ করার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সংসদে গিয়ে এই এলাকার উন্নয়ন, বেড়িবাঁধ সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষা-স্বাস্থ্য খাতে কার্যকর ভূমিকা রাখবেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় নেতারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ড. মোঃ মনিরুজ্জামানকে বিজয়ী করার আহ্বান জানান।
সমাবেশে বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো সমাবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *