সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
কয়রায় ৫৩ কেজি হরিণের মাংস জব্দ অবৈধ চিংড়ি মাছ পাচারকালে ১ জন আটক

কয়রায় ৫৩ কেজি হরিণের মাংস জব্দ অবৈধ চিংড়ি মাছ পাচারকালে ১ জন আটক

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৩ কেজি হরিণের মাংস ও ৩২০ কেজি বিষ প্রয়োগ করে মারা অবৈধ চিংড়ি মাছ জব্দ করেছে এ সময় ১ জন চিংড়ি মাছ পাচারকারীকে আটক করেছে ।

গতকাল ১৯ জুলাই ( বুধবার ) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের শাকবাড়িয়া খালের কিনারে অভিযান চালিয়ে এ মাংস উদ্ধার করেছে পুলিশ। অভিযানের খবর জানতে পেরে তিনটি বস্তায় রাখা হরিণের মাংস খালের কিনারে ফেলে পাচারকারীরা খালে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। অভিযানকালে উপস্থিত ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম), এসআই বাবুন ও এএসআই মিহির মজুমদার সহ সঙ্গীয় ফোর্স।

এর কিছুক্ষণ পরই পৃথক আরেকটি অভিযানে প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবনের খালে বিষ প্রয়োগ করে শিকার করা ৩২০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে পুলিশ। উপজেলার কাশিরহাটখোলা এলাকায় এ অভিযান চালানো হয়। এসব চিংড়ি পরিবহনের সময় বিনন্দ বৈদ্য (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে উপজেলার মদীনাবাদ গ্রামের পুলিন বৈদ্যর পুত্র। এ সময় অভিযানকালে উপস্থিত ছিলেন কয়রা থানার এসআই ফরিদ, কাটকাটা পুলিশ ফাঁড়ির এসআই সবুজ সহ পুলিশ সদস্যরা।

কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম) বলেন, উদ্ধার করা হরিণের ৫৩ কেজি মাংস আইনি প্রক্রিয়া শেষে মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে। আর চিংড়ি সহ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলার পর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলার একটি কাঁকড়া আড়ৎ থেকে প্রায় ১০০ কেজি সুন্দরবনের নিষিদ্ধ কাঁকড়া জব্দ করেছেন বনবিভাগ সদস্যরা। জব্দ করা কাঁকড়ার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। বুধবার (১৭ জানুয়ারী) বেলা ১২টার সময় মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ থেকে কাঁকড়া জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সুন্দরবনে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এই সময় কাঁকড়া আহরণ, পরিবহন, মজুদ বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একশ্রেণির অসাধু ব্যক্তি গোপনে বনে প্রবেশ করে কাঁকড়া আহরণ করে পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে মেসার্স তালুকদার এন্টাইরপ্রাইজ  আড়ৎ থেকে তিনটি ঝুড়ি এবং দুটি বস্তায় ভর্তি প্রায় ১০০ কেজি জ্যান্ত কাঁকড়া জব্দ করি। এ সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, এই কাঁকড়ার মালিক উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম ডালিম ও খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের সাবেক ইউপি সদস্য ও মজিবর তালুকদার। এদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঁকড়া আদালতের নির্দেশে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

সুন্দরবনের কাঁকড়া শরণখোলা আড়ৎ থেকে জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *