সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
কয়রায় রাতের আধারে মৎস্য ঘের দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রায় রাতের আধারে মৎস্য ঘের দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রায় ভোগদখলীয় মৎস্য ঘেরের রাস্তা রাতের আঁধারে কেটে দিয়ে ক্ষতি করায় তার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলার হড্ডা গ্রামের মৃতু ফণীভূষণ হালদারের ছেলে স্কুল শিক্ষক যোগেশ চন্দ্র হালদার। গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, বিগত ২০০৪ সালে হড্ডা এলাকার ৬৫৬ নং কোবলা দলিল মুলে ১.৫০ একর জমি ক্রয় করে ১৮ বছর ধরে মাছ চাষ করছেন তিনি। একই গ্রামের শ্যামল সরদার গংরা ওই জমিতে একই দাগে জমি ক্রয় করেন। কিন্তু আমার কোবলাকৃত জমির মৎস্য ঘের গত ৯ এপ্রিল জোরপূর্বক দখল করে নিয়েছে শ্যামল সরদার গংরা এবং রাতের আঁধারে ঘেরের রাস্তা কেটে দিয়ে মাছ নষ্ট করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। এ ব্যাপারে ১৫ জনের নাম উল্লেখ করে তিনি কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। আদালতে মামলা করার পর তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়াার পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন করছে শ্যামল সরদার গংরা। ইতিপূর্বে তার মৎস্যঘের দখল করার হুমকি দিলে সে কয়রায় থানায়একটি সাধারণ ডায়েরী করে।সংবাদ সম্মেলনের মাধ্যমে মৎস্যঘেরের ক্ষতির ব্যাপারে শ্যামল সরদার গংদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *