সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
কয়রায় মানবিক যুব সংঘের ইফতার মাহফিল

কয়রায় মানবিক যুব সংঘের ইফতার মাহফিল

মোহাঃ ফরহাদ হোসেনকয়রা(খুলনা)প্রতিনিধিঃ

মানবতার সেবায় নিয়োজিত স্লোগানকে বুকে ধারণ করে যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা ও প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা এবং সামাজিক ও মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রত্যয়ে মানবিক যুব সংঘের উদ্যোগে গত গত ১৫ এপ্রিল বিকাল ৫ টায় ৩নং কয়রা গণ জলাধারের উপরে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। সমাজ সেবক মাসুম বিল্লালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহজ্ব এস.এম.শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এস.এম. বাহারুল ইসলাম ও প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান। শিক্ষক মুজাহিদুলের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সানা, ইউপি সদস্য আবু সাইদ মোল্যা, রেজাউল করিম কারিম, সাবেক ইউপি সদস্য শেখ রোকনুজ্জামান, সংগঠনের আব্দুল্যাহ প্রমুখ। দোয়া মাহফিল পরিচলনা করেন মাওলানা আমজাদ হোসেন। অনুষ্ঠানে জানানো হয় পবিত্র ঈদুল ফিতরের পর সংগঠনের কমিটি গঠন ও কার্যালয়ের উদ্বোধন করা হবে। বিভিন্ন শ্রেনী পেশার লোক ইফতার মাহফিলে অংশ গ্রগন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *