সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
কয়রায় পুলিশ ও বন বিভাগের অভিযানে ৪২০ কেজি চিংড়ি সহ ৩ জন আটক

কয়রায় পুলিশ ও বন বিভাগের অভিযানে ৪২০ কেজি চিংড়ি সহ ৩ জন আটক

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২২০ কেজি অবৈধ চিংড়ি মাছ সহ ৩ জনকে আটক করেছে। এ সময় নিকট থেকে তাদের ব্যবহত ২ টি ইজিবাইক জব্দ করা হয়।

যানাগেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার ৬ নং কয়রা গ্রামের আব্দুল আজিজ মোল্লার বাড়ির সামনে থেকে এ সকল অবৈধ চিংড়ি মাছ সহ তাদেরেক আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন ৫নং কয়রা গ্রামের আজিজুর রহমান পাড়ের ছেলে তরিকুল ইসলাম, (২৭) ১ নং কয়রা মাঝেরআইট গ্রামের মহিউদ্দীন ঢালীর ছেলে (ইজিবাইক চালক) আবুল হাসান (২৪) ও ১নং কয়রা গ্রামের সালাম সালাম ঢালীর ছেলে (ইজিবাইক চালক) আবু ছিদ্দিক (২৪)। অভিযানকালে উপস্থিত ছিলেন কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোঃ মেহেদী হাসান, এসআই দেলোয়ার হোসেন, এএসআই হাসমত আলী সহ পুলিশ সদস্যরা।

কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকৃতদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

অন্যদিকে প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবনের নদীতে বিষ দিয়ে ধরা ২০০ কেজি চিংড়ি জব্দ করেছেন কয়রায় অবস্থিত কোবাদক স্টেশনের বনরক্ষীরা। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এই মাছ জব্দ করা হয়।

চিংড়ি জব্দের সত্যতা নিশ্চিত করে কোবাদক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন বলেন, সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের অধীনে আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে ২০০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ওই নৌকা থেকে তিন বোতল কীটনাশক ও নিষিদ্ধ ভেসালী জাল উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বিষ দিয়ে মাছ ধরার সঙ্গে জড়িত জেলেরা গহিন সুন্দরবনে পালিয়ে যান।

সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলার একটি কাঁকড়া আড়ৎ থেকে প্রায় ১০০ কেজি সুন্দরবনের নিষিদ্ধ কাঁকড়া জব্দ করেছেন বনবিভাগ সদস্যরা। জব্দ করা কাঁকড়ার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। বুধবার (১৭ জানুয়ারী) বেলা ১২টার সময় মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ থেকে কাঁকড়া জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সুন্দরবনে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এই সময় কাঁকড়া আহরণ, পরিবহন, মজুদ বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একশ্রেণির অসাধু ব্যক্তি গোপনে বনে প্রবেশ করে কাঁকড়া আহরণ করে পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে মেসার্স তালুকদার এন্টাইরপ্রাইজ  আড়ৎ থেকে তিনটি ঝুড়ি এবং দুটি বস্তায় ভর্তি প্রায় ১০০ কেজি জ্যান্ত কাঁকড়া জব্দ করি। এ সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, এই কাঁকড়ার মালিক উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম ডালিম ও খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের সাবেক ইউপি সদস্য ও মজিবর তালুকদার। এদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঁকড়া আদালতের নির্দেশে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

সুন্দরবনের কাঁকড়া শরণখোলা আড়ৎ থেকে জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *