সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
কবিতা ঃ চিকনাই নদীর তীরে

কবিতা ঃ চিকনাই নদীর তীরে

কলমেঃ প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ

(চলনবিল,পাবনা)

কাল-কালান্তরে মিটবেনা সাধ আসতে ফিরে-
ছায়া ঘেরা পাখি ডাকা চিকনাই নদীর তীরে,
যেখানে বাঁশের ঝাড়ে হাজারও পাখির কলতান-
মুগ্ধ করে গুঞ্জরণে পথিক ও পর্যটকের মন প্রাণ!

যেখানে সভ্যতা’র বিমূর্ত বিচরণ লীলা খেলা-
ব্যস্ততা জাগায় প্রেমিক কবির মনে সাড়া বেলা,
প্রকৃতির ধ্যানে হয় অবরুদ্ধ ক্লান্ত পথিকেরা-
হয় যে মন কৃতজ্ঞ আনন্দে রপ্ত আত্মহারা!

এখানে বিলের বুকে ফোটে কত শাপলা শালুক-
মৌসুমী বায়ু প্রবাহে শীতল হয় যে কৃষকের বুক,
ব্যস্ত লোকের মুখে থাকে সদা মিষ্টি সুমধুর ভাষা,
যা শুনে মেটে হাজারও লোকের জ্ঞান পিপাসা।

এখানে তপ্ত প্রাণে আসেনা কভুও হিংসা বিদ্বেষ-
হয়না দল মতের টানে মানুষ কভুও কখনো নিঃশেষ,
ধণ ধ্যানে প্রাচুর্যে ঘর ভরা সুখী মন যে সকলের-
নেই তো দ্বিমত ধর্মে-কর্মে সমাজে কোন মানুষের!

প্রদত্ত হয় ভালোবাসা এখানে দীপ্ত মানবতায়-
সামাজিক কাজে সকলেই মিলেমিশে রয় একাত্মতায়,
ফিরে আসার সাধ জাগে এই জনপদে কাল-কালান্তরে-
মমতাময়ী মা প্রিয় পল্লী ভূমি চিকনাই নদীর তীরে……

(রচনাকালঃ ২২ সেপ্টেম্বর’২০০৬ ঈশায়ী,রাতঃ ১১:১২__১১:২৫, নজরুল ইসলাম ঈমন,
জামগড়া,আশুলিয়া,ঢাকা)

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *