সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
এম মনিরুজ্জামান মনিরের পিএইচডি ডিগ্রি লাভ

এম মনিরুজ্জামান মনিরের পিএইচডি ডিগ্রি লাভ

শ‍্যামনগর প্রতিনিধিঃ

যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক এম মনিরুজ্জামান মনির পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ আমেরিকা, লন্ডন (আইইউএ) থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার গবেষণার বিষয়বস্তু ছিল, দ্যা ইম্পাক্টস অফ দ্যা নিউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি অন বিজনেস এন্টারপ্রেনিউরশীপ।
উল্লেখ্য, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৃতি সন্তান মনিরুজ্জামান মনির পড়াশুনার জন্য ২০০৯ সালে যুক্তরাজ্যে যান। সেখানে তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ আমেরিকা থেকে আইনশাস্ত্রে গ্রাজুয়েশন এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। এরপর ইউনিভার্সিটি অফ নর্থাম্পটন থেকে এমবিএ সম্পন্ন করেন। এছাড়াও তিনি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপ বিষয়েও উচ্চতর কোর্স সম্পন্ন করেন।
এম মনিরুজ্জামান পড়াশুনার পাশাপাশি লন্ডনে এবং বাংলাদেশে ব্যাবসার সঙ্গেও জড়িত। একইসঙ্গে সাতক্ষীরায় নিজের এলাকায় বিএনপির রাজনীতিতেও তিনি সক্রিয় রয়েছেন এবং বিএনপির চলমান একদফা আন্দোলনে দেশ ও বিদেশে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন । রাজনীতি করার কারণে এলাকায় একধিকবার হামলা মামলার শিকার হয়েছেন। দুই সন্তানের জনক ড. মনিরুজ্জামান মনিরের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামে। ভবিষ্যতে জনগণের সেবায় ও এলাকার উন্নয়নে নিজেকে তিনি আজীবন সম্পৃক্ত রাখতে চান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *