সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
উপকূলের সংকট নিরসনে উদ্যোগ নেওয়া জরুরী

উপকূলের সংকট নিরসনে উদ্যোগ নেওয়া জরুরী

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর থেকেঃ

জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলের সংকট আগের চেয়ে বেড়েছে। এই সংকট নিরসনে সরকারিভাবে জরুরী উদ্যোগ নেওয়ার দাবী জানিয়েছেন সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সকল সদস্য। ২৯ মার্চ ২০২৩ তারিখ বুধবার বিকাল ৪:০০ টায় সাতক্ষীরার উন্নয়ন সংগঠন স্বদেশ সভাকক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে অর্ধবার্ষিক সমন্বয় সভায় এই দাবী তুলে ধরা হয়।
ফোরামের সভাপতি শিক্ষাবিদ আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত, কোষাধ্যক্ষ ফরিদা আক্তার বিউটি, সদস্য ও সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আযাদ, সদস্য ও সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, সদস্য ও সাংবাদিক আমিনা বিলকিস ময়না, সদস্য নিত্যানন্দ সরকার প্রমূখ।
উক্ত সভায় উপকূলের বর্তমান অবস্থা তুলে ধরে বক্তারা বলেন, “উপকূলে দুর্যোগ শুরু হয়েছে। সম্প্রতি ঝড়ে কৈখালী ও রমজাননগর ইউনিয়নে ব্যাপক ক্ষতি করেছে। এই দুর্যোগের আগে বেড়িবাঁধ সংস্কার করা উচিত ছিল কিন্তু সরকারি কোন উদ্যোগ দেখা যায়নি। গাবুরা ইউনিয়নে উচ্চ জোয়ারে বেড়িবাঁধ টিকে থাকবে না। ফলে জলবায়ু অধিপরামর্শ ফোরামের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড সহ জেলা প্রশাসক বরাবর উপকূলের বাস্তব চিত্র তুলে ধরা হবে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *