সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের দাবী করেছে আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম

উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের দাবী করেছে আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম

 

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের দাবী করেছে আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম। উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স এর সহযোগিতায় ১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে দশটায় আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভার আয়োজন করা হয়।
উক্ত অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান, আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মিনতী সরকার, সদস্য বনমালী দাস, বিমল কৃষ্ণ মন্ডল, কল্যানী সরকার সহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ এবং লিডার্স এর এ্যাডভোকেসি কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর সিরাজুল ইসলাম প্রমূখ।

সভাপতি বলেন, “দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন জনিত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভাঙন, উচ্চ জোয়ারের চাপ, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবণাক্ততা পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ফলে মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থান, কৃষি ফসলের উপর বিরুপ প্রভাব পড়েছে। এখানে বছরে দুই-তিনবার মানুষের ঘর ভাঙ্গে। বিলিন হয় তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন। টিকতে না পেরে মানুষ অন্য স্থানে চলে যাচ্ছে। এজন্য সকল উপজেলাতে একই বাজেট না করে উপকূলীয় উপজেলার জন্য বিশেষ বাজেট বরাদ্দের দাবী করছি।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *