সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
উদয়ন সংঘের সভাপতি আব্দুল্যাহ, সম্পাদক মিজান পুনঃনির্বাচিত

উদয়ন সংঘের সভাপতি আব্দুল্যাহ, সম্পাদক মিজান পুনঃনির্বাচিত

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটা উপজেলার সখিপুর উদয়ন সংঘের দ্বি-বার্ষিক নির্বাচনে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান পুনঃনির্বাচিত হয়েছেন। শনিবার উৎসব মুখর পরিবেশে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদ ব্যতীত বাকি ১২টি পদে বিনা প্রতিদ্বন্দীতায় একক প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে চলা ভোটগ্রহণে ২৪৬ জন সদস্যের মধ্যে ২১৪ জন সদস্য সরাসরি ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে আবু আব্দুল্যাহ আল আজাদ ১৭০ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী সখিপুরের সাবেক ইউপি সদস্য পরিতোষ বিশ্বাস পান ৪৩ টি ভোট। এছাড়া একটি ভোট বাতিল বলে গন্য করে নির্বাচন কমিশন। অন্যান্য পদগুলোর মধ্যে সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য আকবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক নুরুজ্জামান, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, পাঠাগার বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল গণি, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম মিঠু, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার কাবিজুর রহমান কাবিজ ও প্রচার সম্পাদক রেজাউল ইসলাম বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *