সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির প্রেস ব্রিফিং দেবহাটার হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  দেবহাটার নওয়াপাড়ায় ভিজিডব্লিউ প্রকল্পের চাল বিতরণ কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত
ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে সমুদ্রে ভাসতে থাকা এমভি মা বাবার দোয়া’ এর ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে সমুদ্রে ভাসতে থাকা এমভি মা বাবার দোয়া’ এর ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদকঃ

বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন গত ০৫ মার্চ ২০২৫ তারিখ বুধবার দুপুর ২ টায় জাতীয় জরুরি সেবা (৯৯৯) হতে জানা যায় যে, ‘এমভি মা বাবার দোয়া’ নামক একটি ফিশিং বোট গত ৪ দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে।

বোটটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ আউটপোস্ট দুবলা থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল তৎক্ষনাৎ উদ্ধার অভিযানের নিমিত্তে উক্ত স্থানে গমন করে। অতি দ্রুত উদ্ধারকারী দল বোটের অবস্থান শনাক্ত করে এবং সফলভাবে বিকল বোটটির ১৩ জন ক্রুকে উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকারী দল বোটসহ ক্রুদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে। জানা যায় বোটটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন পূর্বে সমুদ্রে যাত্রা করে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত বোটটির মালিকপক্ষ জানায়, তারা নিজস্ব ব্যবস্থাপনায় বোটটি মেরামত করবে এবং পরবর্তীতে সুবিধাজনক সময় বরিশালের নিয়ে যাবে।

বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *