সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
আগামীকাল থেকে সুন্দরবনের সকল ধরনের পারমিট ৯০ দিনের জন্য বন্ধ 

আগামীকাল থেকে সুন্দরবনের সকল ধরনের পারমিট ৯০ দিনের জন্য বন্ধ 

এম এ হালিম শ‍্যামনগর থেকে
বিশ্বের বৃহত্তম ম‍্যানগ্রোভ ফরেস্ট ইউনেস্কো ঘোষিত worId Heritage site’ও Ramsar WetIand স্বীকৃতিপ্রাপ্ত। সুন্দরবনের এই প্রাকৃতিক বেষ্টনী প্রতিবছর সিডর,আইলা,বুলবুলসহ সাম্প্রতিক আম্পানের মতো সুপার সাইক্লোনের তান্ডব থেকে দক্ষিণাঞ্চলের মানবসম্পদ, বনজসম্পদ ও প্রাণিজলজসম্পদ দ্ব‍্যর্থহীনভাবে রক্ষা করে চলেছে। বনবিভাগের গভেষণাএবং তথ‍্য- উপত্ত অনুসারে জুন, জুলাই ও আগষ্ট – এ তিন মাস
 (১জুন ২৩ থেকে ৩০ আগষ্ট ২৩) তারিখ পযর্ন্ত সুন্দরবনের মাছ কাঁকড়া,পর্যটক সহ সকল প্রকার পাস পারমিট বন্ধ করে দিয়েছেন বন মন্ত্রণালয়।
বনবিভাগ সূত্রে জানাযায় সুন্দরবনের মৎস‍্য ও বনজ‍‍্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে  আগামী ৩মাস (৯০) দিন সুন্দরবনে বিচারণকারী পশু পাখিও গাছ-গাছালির প্রজনন মৌসুম।
বন‍্যপ্রাণী অবাধ বিচারণ ও বংশবিস্তারের স্বার্থে সীমিত এ সময়টিতে পর্যটন, জনপ্রবেশ ও বন- নির্ভর পেশাজীবীদের প্রবেশ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড স্থগিত রাখা সম্ভব হলে ধীরে, ধীরে সুন্দরবন তার রুপ ফিরে পেতে পারে।
 সেকারনে জলবায়ু পরিবর্তন সহ বৈশ্বিক বিপর্যয় সংক্রান্ত নানামুখী প্রতিকূলতা রোধ করে উপকূলীয় অঞ্চলে’ ডেলটা প্ল‍্যান এর সফল বাস্তবায়নের আওতায় বিশ্বের ম‍্যানগ্রোভ বনভূমির ইকোসিস্টেম পূনরুজ্জীবিতকরণ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGS) -এর ১৩ ও ১৪ নম্বর লক্ষ্যমাত্রা প্রত‍্যক্ষভাবে অর্জনের লক্ষ্যে  জুন,জুলাই ও আগষ্ট মাসে সর্বপ্রকার পর্যটন ও বন নির্ভর পেশা স্থগিত রাখা হয়েছে বলে জানান পশ্চিম সুন্দরবনের সহকারি বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী।
রেঞ্জ কর্মকর্তা আরো বলেন সেক্ষেত্রে পর্যালোচনা পূর্বক সংরক্ষিত এলাকাটির উপর জীবন জীবিকার তাগিদে নির্ভরশীল বাওয়ালি, মৎস্যজীবী প্রমগ্র অথবা নির্ধারিত সময় গুলোতে বিশেষ খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণের করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
সেকারণে কোন প্রকার এ তিন মাস বনজদ্রব আহরণ করা থেকে বিরত থাকার আহবান জাননো হয়েছে। এ আইন অমান‍্য করলে বন আইন অনুযায়ী ব‍্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরা উপকূলের জেলে বাওয়ালীদের কাছে সুন্দরবনে প্রবেশের সকল পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে, এবিষয়ে জানতে চাইলে জেলে হানিফ গাজী বলেন তিন মাস সুন্দরবনে প্রবেশ সহ সকল ধরনের বনজ‍্য সম্পদ আহরণ বন্ধ করে দেওয়ায় আমাদের সংসার চালানো খুব দুষ্কার হয়ে যাবে, এমনকি আমাদের না খেয়ে ও দিন কাটাতে হবে।
জেলে কামরুল ইসলাম বলেন দ্রব্যমূল্যের বাজার উদ্যগতি, আমরা কিভাবে এই তিন মাস সংসার চালাবো সরকার যেটুকু চাউল দেয় তাতে আমাদের চলে না, আমাদের দাবি এই তিন মাস আমরা সরকারিভাবে সহায়তা পেয়ে সংসার চালাতে পারি সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের সবিনয় অনুরোধ রইল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলার একটি কাঁকড়া আড়ৎ থেকে প্রায় ১০০ কেজি সুন্দরবনের নিষিদ্ধ কাঁকড়া জব্দ করেছেন বনবিভাগ সদস্যরা। জব্দ করা কাঁকড়ার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। বুধবার (১৭ জানুয়ারী) বেলা ১২টার সময় মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ থেকে কাঁকড়া জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সুন্দরবনে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এই সময় কাঁকড়া আহরণ, পরিবহন, মজুদ বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একশ্রেণির অসাধু ব্যক্তি গোপনে বনে প্রবেশ করে কাঁকড়া আহরণ করে পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে মেসার্স তালুকদার এন্টাইরপ্রাইজ  আড়ৎ থেকে তিনটি ঝুড়ি এবং দুটি বস্তায় ভর্তি প্রায় ১০০ কেজি জ্যান্ত কাঁকড়া জব্দ করি। এ সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, এই কাঁকড়ার মালিক উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম ডালিম ও খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের সাবেক ইউপি সদস্য ও মজিবর তালুকদার। এদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঁকড়া আদালতের নির্দেশে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

সুন্দরবনের কাঁকড়া শরণখোলা আড়ৎ থেকে জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *