সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
আইপিএল ক্রিকেট নিয়ে জুয়া বাগেরহাটে ১১ জুয়াড়ি আটক

আইপিএল ক্রিকেট নিয়ে জুয়া বাগেরহাটে ১১ জুয়াড়ি আটক

বাগেরহাট প্রতিনিধিঃ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেট খেলা চলাকালে অন-লাইন ও অফ-লাইনে জুয়া খেলা অবস্থায় বাগেরহাটের চিতলমারী উপজেলা থেকে ১১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চরচিংগুলি বাজারে মোস্তফা মার্কেটে হান্নু শেখের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল খেলা চলাকালে জুয়া খেলা অবস্থায় বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে আটক করে। এসময়ে নগদ ৫ হাজার ৬৫০টাকাসহ জুয়াড়িদের ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে।

বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই সঞ্জয় মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত জুয়াড়িরা হলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার পরানপুর চরচিংগুলি গ্রামের জিল্লুর রহমানের ছেলে মামুন শেখ (৩১), আব্দুল মাজেদ শেখের ছেলে নুরুল আমিন ওরফে ফেলু (২৫), বাবুল শেখের ছেলে রিয়াজুল শেখ (২০), নজির শেখের ছেলে জনি শেখ (২০), রফিক পাইকের ছেলে ফজর পাইক (২৬), সামসু শেখের ছেলে আমিনুল শেখ (২৪), কবির শেখের ছেলে, ইমরান শেখ লাবু (২১), রশিদ শেখের ছেলে মারুফ শেখ (৩৮), ওহাব শেখের ছেলে রিপন শেখ (২৫), একই উপজেলার চরচিংগুলি গ্রামের আবু সাঈদ শিকদারের ছেলে ফয়সাল সিকদার (২৫) ও বিল্লাল শেখের ছেলে সজীব শেখ (২৫)।
বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই সঞ্জয় মন্ডল জানান, আমাদের কাছে খবর আসে ইন্ডিয়া প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেট খেলা চলাকালে চিতলমারী উপজেলা চরচিংগুলি বাজারে একদল যুবক নিয়মিত অন-লাইন ও অফ-লাইনে জুয়া খেলছে। এমন খবরের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরচিংগুলি বাজারে মোস্তফা মার্কেটে হান্নু শেখের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল খেলা চলাকালে জুয়া খেলা অবস্থায় ১১ জুয়াড়িকে আটক করা হয়। এসময়ে নগদ ৫ হাজার ৬৫০টাকাসহ জুয়াড়িদের ব্যবহৃত মোবাইলও জব্দ করা হয়েছে। মামলা দায়েরের পর রবিবার দুপুরে আটক এসব জুয়াড়িদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *