সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির প্রেস ব্রিফিং দেবহাটার হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  দেবহাটার নওয়াপাড়ায় ভিজিডব্লিউ প্রকল্পের চাল বিতরণ কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত
অবৈধ ডাম্পার ট্রাকের বিরুদ্ধে শ্যামনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করলেন উপজেলা প্রশাসন

অবৈধ ডাম্পার ট্রাকের বিরুদ্ধে শ্যামনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করলেন উপজেলা প্রশাসন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে চলাচলরত ডাম্পার ট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে উপজেলা সদরের ঈশ্বরীপুর ও বংশীপুর সড়কের দু’টি পয়েন্টে উক্ত অভিযান পারিচালিত হয়। উপজেলা সহকরী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুই কিশোর চালকসহ ছয়টি ডাম্পার ট্রাক আটক করা হয়।

এসময় পুনরায় গ্রামীণ সড়কে ডাম্পার ট্রাক না চালানোসহ ড্রাইভিং সনদ গ্রহণের শর্তে ছয়টি ডাম্পার ট্রাকের দুই মালিককে যথাক্রমে ২০ ও ১৫ হাজার টাকা টাকা জরিামান করা হয়। সড়কে অবৈধভাবে চলাচলকারী উক্ত ছয় ডাম্পার ট্রাকের মালিক বিলাল হোসেন ও জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুনরায় আইন ভঙ্গ না করার অঙ্গীকার করেন।

এসময় অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার উপ-পরিদর্শক তুহিন হোসেন, মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক আলমগীর সিদ্দিক প্রমুখ।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন এসব ডাম্পার ট্রাক কেবল কৃষি জমিতে ব্যবহারের জন্য। গ্রামীন ও আঞ্চলিক মহাসড়কে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত হওয়ায় সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দুর্ঘটনার শংকা বহুগুনে বৃদ্ধি পায়। পরবর্তীতে কোন ডাম্পার ট্রাককে একইভাবে গ্রামীন ও আঞ্চলিক মহাসড়কে চলাচল করতে দেখা গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *