সংবাদ শিরোনামঃ
মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২
অফিস না করে বেতন তোলেন শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

অফিস না করে বেতন তোলেন শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

শ‍্যামনগর প্রতিনিধিঃ

ছুটি নেই তবুও অফিসে বসেন না সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত ৷ এদিকে সময় মত হাজিরায় উপস্তিত দেখিয়ে বেতন তুলে নেন তিনি।

টানা ৭ দিন অফিসে গিয়ে খোঁজ মিললো না নূর মোহাম্মদ তেজারতের ৷ তিনি অফিস করেন না এটা নতুন কথা নয় বলে জানান তার সহকারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক তার অফিসের একাধিক ব্যক্তিরা জানান, আধিপত্য ও প্রভাব দেখিয়ে তিনি এভাবেই অফিস করেন ৷  তিনি নিজের খেয়াল খুশিমত অফিস করে থাকেন ৷ বিষয়টি নিয়ে শুধু উপজেলা নই জেলা প্রশাসনও অবগত আছেন ৷ তারপরও ব্যবস্থা গ্রহন করেননি কর্তৃপক্ষ।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত এভাবে অফিস ফাঁকি দিয়ে প্রায় সময় পরিবারের সাথে সময় কাটাতেন ৷ ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রবিবার দুপুর ২টার দিকে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত শ্যামনগর হতে কালিগঞ্জ অভিমুখে মৌতলার সন্নিকটে দুটি চলন্ত মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন ৷ পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন ৷ সেই থেকে তিনি এখনো পর্যন্ত অসুস্থ বলে জানা গেছে।

নাম প্রকাশে কয়েকজন শিক্ষক জানান, প্রায় সময়  অফিসে গিয়ে বসে থাকতে হয়।ওনার অবর্তমানে অফিস সহায়ক দিয়ে কাজ মেটাতে হয়। স্বাক্ষর নিতে বাসায় যেতে হয় ৷ আমরা খুবই হয়রানী হচ্ছি।প্রকাশ্য এগুলো ঘটলেও দেখার কেউ নেই।

শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারতের সাথে মোবাইলে যোগাযোগ করলে বরাবরই তার স্ত্রী ফোন রিসিভ করেন ৷ তার স্ত্রী ফোনে তার অসুস্থতার বিষয় জানান ৷ কিন্তু তিনি কি আদৌ অসুস্থ? এমন প্রশ্ন সকলের মুখে।

তবে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার বলেন, তিনি কোন ছুটিতে নেই ৷ আমি এরকম অভিযোগ শুনেছি ৷ আপনি একটু ফোনে যোগাযোগ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে এবং শিক্ষক তুহিন হুদার সার্বিক সঞ্চালনায় ফলাফল প্রকাশের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক বাসুদেব মন্ডল, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এম আর মোস্তাক, মোছাঃ কুলসুম খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাজীবনে এগিয়ে যাবে।

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুৃষ্ঠিত

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহির আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু তালেব, ৯ নং সোরা সূর্য তরুণ যুব সংঘেরল আবুল হোসেন, সাইফুল ইসলাম,ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়াকুব বৌদি, আব্দুল কাদের ও অহিদুজ্জামান।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গাবুরা ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *