সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগী আটক

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগী আটক

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগী আটক করেছে বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১টায় বিসিজি বেইস মোংলা কর্তৃক মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯ টায় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে করিম শরীফের আরেক সহযোগী মোশাররফের কাঠের বোট থেকে ২ টি একনলা বন্দুক এবং ৮ রাউন্ড তাঁজা কার্তুজ উদ্ধার করে।

আটককৃত ডাকাত সহযোগী রাসেল হাওলাদার (৪০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

তিনি আরও বলেন, আটককৃত ডাকাত সহযোগী ও জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *