সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির প্রেস ব্রিফিং দেবহাটার হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  দেবহাটার নওয়াপাড়ায় ভিজিডব্লিউ প্রকল্পের চাল বিতরণ কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবে অনাধিকার প্রবেশ করে সভাপতি সামিউল মনিরের ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ-২৬) বেলা ৩টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্ব ও প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদউল্লাহ বাচ্চু, কোষাধাক্ষ কাজী মোজাহিদুল ইসলাম তরুণ, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর, নির্বাহী সদস্য এস এম গোলাম ফারুক, শেখ নাজমুল হোসেন, সেলিম শাহরিয়ার, সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, হাফেজ আব্দুল গফুর, আলমগীর হোসেন, শেখ আতিকুর রহমান, শিমুল হোসেন ও শাহাদৎ হোসেন প্রমুখ। বক্তাগন বলেন সহকর্মী সামিউল মনিরের উপরে সংঘটিত হামলা পূর্বপরিকল্পিত এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত করা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। উল্লেখ্য যে, সোমবার (২ মার্চ২৬) শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে মনিরের ওপর হামলা চালানো হয়েছে। আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শ্যামনগর থানায় ১৪ জনের নামে মামলা (নং-৪) দায়ের হয়েছে; ইতোমধ্যে ২জন গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক রয়েছে বলে জানাগেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *