সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ
প্রেরণা বাস্তবায়িত দুর্বার প্রকল্পের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৬ উদযাপন

প্রেরণা বাস্তবায়িত দুর্বার প্রকল্পের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৬ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

বেসরকারী উন্নয়ন সংস্থা প্রেরণা কর্তৃক বাস্তবায়নাধীন দূর্বার প্রকল্প এর আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে এক বর্ন্যাঢ্য র‌্যালী, আলোচনা সভা এবং চিত্রাংকন প্রতিযোগিতাসহ তিনটি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
আজ শ্যামনগর উপজেলা পরিষদ থেকে এক বর্ন্যাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামসুজ্জাহান কনক এর সভাপতিত্বে এই সভায় প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন জনাব গাজী নজরুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য, সাতক্ষীরা-০৪। উপজেলা প্রসাশনের যৌথ উদ্যেগে প্রেরনা’র প্রতিনিধিগন এ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন উন্নয়ণ সংস্থার প্রতিনিধিগন এবং সুধীজনেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা জলবায়ুু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতিতি জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৬ উদযাপন উপলক্ষে উন্নয়ণ সংস্থা প্রেরণা’র চলমান দূর্বার প্রজেক্টের অধীনে মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহরতলীতে প্রথমআলো সাইক্লোন সেল্টারে এক র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালীটি প্রত্যন্ত ও দূর্যোগ ঝূঁকিপূর্ন এলাকা হিসাবে চিহ্নিত সুন্দরবন সংশ্লিষ্ট সিংহরতলী গাজীাপাড়া মাদ্রাসা থেকে শুরু করে প্রথমআলো সাইক্লোন সেল্টারে এসে শেষ হয়। র‌্যালীতে স্থানীয় বিভিন্ন পেষাজীবি প্রতিনিধি, যুব প্রতিনিধি, স্কুল শিক্ষক, ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে সিংহরতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিবসটির তাৎপর্য্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিংহরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব। আলোচনা সভায় উপস্থিত বক্তারা স্থানীয় জনগোষ্ঠীকে দুর্যোগ মোকাবেলায় সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান।
দিনের তৃতীয় ও সমাপনী কার্যক্রম হিসেবে মূন্সিগঞ্জে অবস্থিত গল্পতরীতে শিশুদের জন্য একটি বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ চিত্রাংকন প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী। এই প্রতিযোগিতায় মোট ২৫ জন শিশু উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করে। শিশুরা তাদের তুলির আঁচড়ে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশ সংরক্ষণের নানা বিষয় চিত্রে ফুটিয়ে তোলে। এই উদ্যোগটি শিশুদের মাঝে দুর্যোগ সচেতনতা ও পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি সৃজনশীল প্রয়াস হিসেবে বিশেষভাবে প্রশংসিত হয়।
প্রেরণা বাস্তবায়িত দুর্বার প্রকল্পটি প্রেরণার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার লক্ষ্য হলো দুর্যোগ-প্রবণ এলাকার জনসাধারণকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং তাদের দুর্যোগ মোকাবেলার সক্ষমতা উন্নত করা। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আয়োজিত এই কার্যক্রমগুলো দুর্বার প্রকল্পের সেই লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *