সংবাদ শিরোনামঃ
সোমবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন
শ্যামনগরে বিশ্ব সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা 

শ্যামনগরে বিশ্ব সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা 

এম এ হালিমঃ
বিশ্ব সুন্দরবন দিবস উপলক্ষে শ্যামনগরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে লির্ডাস এর পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপত্তিতে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, সাতক্ষীরা সহ- ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা খানম।
বক্তব্য দেন সাংবাদিক রনজিত কুমার বর্মন, বুড়িগোায়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, আব্দুর রশিদ, দিপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পবিত্র কুমার, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ফারজানা সিথি লিমা, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, মাস্টার বশির আহমেদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, জি আই জেট এর প্রতিনিধি,সালে মুসা ও পঞ্চানন ঢালী,বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান, জেলে আজিজুর রহমান,
এছাড়াও জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন বক্তব্য রাখেন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও বন বিভাগের কর্মকর্তারা অংশ নেন বর্ণাঢ্য র‍্যালিতে।
র‍্যালিটি কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা সুন্দরবন রক্ষায় সচেতনতামূলক নানা স্লোগান দেন।র‍্যালি শুরু হওয়ার আগেই চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরুহয়।
প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুন্দরবন-এর জীববৈচিত্র্য, রয়েল বেঙ্গল টাইগার, নদী-খাল ও উপকূলীয় মানুষের জীবনচিত্র তুলে ধরে মনোমুগ্ধকর ছবি আঁকে।
বিচারকরা অংশগ্রহণকারীদের সৃজনশীলতা, বিষয়বস্তু ও উপস্থাপনার উপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন আমাদের প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করছে। জলবায়ু পরিবর্তন, অবৈধ আহরণ ও দস্যুতার মতো বিভিন্ন হুমকি থেকে বনকে রক্ষা করতে হলে সকলকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে সুন্দরবনের গুরুত্ব সম্পর্কে অবহিত করার লক্ষ্যে এমন কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৫ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এবং সর্বশেষ, সুন্দরবন রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *