সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির প্রেস ব্রিফিং দেবহাটার হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  দেবহাটার নওয়াপাড়ায় ভিজিডব্লিউ প্রকল্পের চাল বিতরণ কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত
সুন্দরবন দিবসে গাবুরায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে মানববন্ধন ও ভিডিও প্রদর্শনী

সুন্দরবন দিবসে গাবুরায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে মানববন্ধন ও ভিডিও প্রদর্শনী

গাবুরা প্রতিনিধি।সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামে সুন্দরবন দিবস উপলক্ষে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মানববন্ধন ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যুব সংগঠন “ইয়ুথ ফর সুন্দরবন” শ্যামনগর উপজেলা টিমের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় জেলে, বাওয়ালি, ট্যুর বোট অপারেটর, বাজার ব্যবসায়ী এবং যুব সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে প্লাস্টিক-পলিথিনের ব্যবহার বন্ধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

বক্তারা বলেন, অবাধে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী-খাল ও বনাঞ্চলে জমে থাকা প্লাস্টিক বর্জ্য মাছ, কাঁকড়া, হরিণসহ বিভিন্ন প্রাণীর জন্য হুমকি সৃষ্টি করছে। তারা পরিবেশ রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং বিকল্প পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

এ সময় একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়, যেখানে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব এবং সুন্দরবন রক্ষায় করণীয় বিষয় তুলে ধরা হয়।

উক্ত অনুষ্ঠানে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ ফর সুন্দরবন শ্যামনগর টিমের সভাপতি আশিকুর রহমান, সহ-সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক মুন্তাকিমুল ইসলাম রুহানি। সহ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়হান, বিল্লাল, রবিউল, মাসুদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সুন্দরবন ও পরিবেশ রক্ষায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *