সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
খুলনায় কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা মূল্যের ৫০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

খুলনায় কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা মূল্যের ৫০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

 

খুলনায় কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা মূল্যের ৫০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করেছে শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ আগস্ট ২০২৫ তারিখ রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন রুপসা কর্তৃক খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় খুলনা হতে বাগেরহাটগামী সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে নিষিদ্ধ সময়ে সুন্দরবন থেকে আহরিত প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৩০০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৩ জন ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে আজ ২৯ আগস্ট ২০২৫ জব্দকৃত অবৈধ কাঁকড়া খুলনা ফরেস্ট স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে রুপসা নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

আপরদিকে আজ ২৯ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১১ টায় কোস্ট গার্ড স্টেশন দোবেকি কর্তৃক সুন্দরবনের আর পাঙ্গাসিয়া নদীতে টহল চলাকালীন সন্দেহজনক ৪ টি কাঠের বোট তল্লাশি করে প্রায় টাকা ২ লক্ষ ২০ হাজার মূল্যের ৫০০ টি কাঁকড়া ধরার চারুসহ ২০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়।

কাঁকড়াসহ জব্দকৃত সকল মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দোবেকি ফরেস্ট এর নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, বনজ ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *