সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির প্রেস ব্রিফিং দেবহাটার হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  দেবহাটার নওয়াপাড়ায় ভিজিডব্লিউ প্রকল্পের চাল বিতরণ কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত
কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে সুন্দরবন ও পরিবেশ রক্ষার্থে প্লাস্টিক এবং পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১মে) বেলা ১০টায় উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ভাড়াশিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, রেডিও নলতার স্টেশন ম্যানেজার আব্দুল্লা আল মামুন প্রমুখ। সভায় বক্তাগন বলেন, সামুদ্রিক প্রাণীর উপর প্লাস্টিক দূষণের প্রভাব সবচেয়ে বেশি। যেমন সামুদ্রিক তিমির পাকস্থলীতে প্রচুর পরিমাণে প্লাস্টিক পাওয়া গিয়েছে৷ এছাড়াও সামুদ্রিক ছোট মাছের পাকস্থলীতেও প্লাস্টিক পাওয়া গিয়েছে। তাই প্লাস্টিক দূষণ সামুদ্রিক মৎস্য প্রজাতির ও সুন্দরবন এবং পরিবেশ জন্য হুমকিস্বরূপ।আমরা জানি প্লাস্টিক পলিথিন কি কি ক্ষতি করে।তাছাড়া অনেক ছোট ছোট দল সারা বিশ্বে স্থানীয় ভাবে প্লাস্টিক দূষণ সম্মর্কে মানুষদের সচেতন করে যাচ্ছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে প্লাস্টিক ও পলিথিন বন্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক, ইউপি সদস্য, ঈমাম, উপজেলা যুবফোরামের সদস্য ও সাংবাদিকবৃন্দ‌।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *