সংবাদ শিরোনামঃ
কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা চলাকালীন পাকা ঘর নির্মাণের চেষ্টা সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড দেবহাটায় খেজুরবাড়িয়াতে ক্লাব বাস্তবায়ন ও ক্লাবের জায়গা নির্ধারণ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে অস্ত্র, মাদকসহ দুই সহোদর আটক

কালিগঞ্জে অস্ত্র, মাদকসহ দুই সহোদর আটক

হাফিজুর রহমান শিমুলঃ

গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্র সহ কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য সহোদর দুই ভাইকে আটক করে থানায় সোপার্দ করেছে সেনা ক্যাম্পের গর্বিত সদস্যরা। শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাওখালি সেনা ক্যাম্পের অধিনায়কের নেতৃত্বে কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামে তাদের বাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে অস্ত্র উদ্ধারের পরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মামুন ইসলাম (২০) এবং তার আপন ভাই মাসুম বিল্লাহ (১৮)।তারা উপজেলার বাজার গ্রামের আমজাদ হোসেনের ছেলে। অভিযানের সময় তাদের বাসায় তল্লাশি করে ১দটি পয়েন্ট টু টু বোরের এয়ারগান, ২টি দেশীয় রামদা, ১টি দেশীয় দা, ১টি কুড়াল, ১টি এন্ড্রয়েড মোবাইল ফোন, পয়েন্ট টু টু ইয়ার গানের ৩০ রাউন্ড গুলি এবং ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *