সংবাদ শিরোনামঃ
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট
শ্যামনগরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা চলাকালীন পাকা ঘর নির্মাণের চেষ্টা

শ্যামনগরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা চলাকালীন পাকা ঘর নির্মাণের চেষ্টা

ফয়সাল আহমেদ উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর এলাকায় জমি দখল নিয়ে উত্তেজনা বিরাজ করছে। মাওলানা আব্দুল মজিদ ঢালী অভিযোগ করেছেন, তার পিতা-মাতার নামে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে রেখেছেন স্থানীয় একটি প্রভাবশালী চক্র।
অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার তরিকুল ইসলাম সাদ্দাম দীর্ঘদিন ধরে ওই জমি দখলে রেখেছেন। জমি ফেরত পেতে মাওলানা আব্দুল মজিদ ঢালী ইতোমধ্যে আদালতে মামলা দায়ের করেছেন। কিন্তু মামলা চলমান থাকা অবস্থায় অভিযুক্তরা সেখানে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মাওলানা আব্দুল মজিদ ঢালী জানান, “এটি আমাদের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি। বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও তারা জোর করে ঘর তুলছে। আমি বাধা দিতে গেলে তারা আমাকে মারধরের হুমকি দেয় এবং তেড়ে আসে।”
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত বিষয়টির সুষ্ঠু সমাধান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে অভিযুক্ত তরিকুল ইসলাম সাদ্দামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি যে যায়গায় বসে আছি এটা আমার যায়গা,মজিদ ঢালী জাল কাগজ করে আমাকে তাড়িয়ে দিতে চায়।
ভুক্তভোগী মাওলানা আব্দুল মজিদ ঢালীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখত আবেদন করলে, ইউপি চেয়ারম্যান আমজাদুল হক এর দায়িত্ব দিয়েছিলেন বিষয়টি নিষ্পত্তি করার জন্য ভুক্তভোগী আব্দুল মজিদ বলেন আজও পর্যন্ত চেয়ারম্যান প্রতিবেদন দিতে পারে নাই এ বিষয়ে চেয়ারম্যান আমজাদুল এর সাথে রবিবার সকালে মোবাইল ফোনে কথা বলতে চাইলেও তিনি মোবাইল ফোন ধরেন নাই।
ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্যা বলেন তরিকুল ইসলাম সাদ্দাম যে জমিতে বসে আছে সেই জমি মাওলানা আব্দুল মজিদ সাহেবের, তবে তিনি আরো বলেন তরিকুল ইসলাম সাদ্দাম একজন প্রতিবন্ধী, আমরা চাই তার ও মাথা গোজার ঠাই করে দিতে, আমরা তাকে বলেছি সাদ্দামের নিজস্ব জায়গায় ঘর তুলতে এবং মাওলানা মজিদের জায়গাটি ছেড়ে দিতে।
ভুক্তভোগী মাওলানা আব্দুল মজিদ ঢালী,
প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জমি উদ্ধার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *