সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ

নিজস্ব প্রতিবেদক।

সুন্দরবনের নলিয়ানে ১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড

শনিবার ২৫ অক্টোবর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৫ অক্টোবর ২০২৫ তারিখ ভোর ৪ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের নলিয়ান সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১০৬ কেজি হরিণের মাংস ও ২০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করা হয়।জব্দকৃত হরিণের মাংস, ফাঁদ ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নলিয়ানে ১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ আটক এক হরিণ শিকারি

নিজস্ব প্রতিবেদক। সুন্দরবনের নলিয়ানে ১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড শনিবার ২৫ অক্টোবর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিস্তারিত....

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) আসরের নামাজের পর উপজেলার আটুলিয়া হাওয়ালভাঙ্গী বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রবীণ সমাজসেবক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মো. আবু দাউদ গাইন এর সভাপতিত্বে ইসকন বিরোধী এই বিক্ষোভ মিছিলে এলাকাবাসী, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের তাওহিদী জনতা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আটুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আল মুজাহিদ তুহিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উৎসর্গ সোসাইটির চেয়ারম্যান গাজী আব্দুর রউফ, হাওয়ালভাঙ্গী বায়তুল মোকাররম জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আঃ রহমান, স্কুল শিক্ষক আঃ রউফ গাইন, হাফেজ মুহাম্মদ হাবিবুল্লাহ প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ইসকনের সঙ্গে সম্পৃক্ত কিছু ঘটনার বিষয়ে সরকারকে তদন্তের আহ্বান জানান এবং সংগঠনটির কার্যক্রম পর্যালোচনা ও সংগঠনটি নিষিদ্ধের দাবি জানান।

পরে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শান্তিপূর্ণ সহাবস্থান ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।

শ্যামনগরে ইসকন বিরোধী বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) আসরের নামাজের পর উপজেলার আটুলিয়া হাওয়ালভাঙ্গী বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বিস্তারিত....

শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার বর্জ্য অপসারনের জন্য ১ম বারের মতো যুক্ত হলো ভ্যান গাড়ি। যুব ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিওর উদ্যোগ ও বাস্তবায়নে পৌরসভার বর্জ্য অপসারনে ব্যবহার করার জন্য ভ্যান গাড়িটি প্রদান করা হয়। শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এবং পৌর প্রশাসক ও শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন এর নিকট ভ্যান গাড়িটি হস্তান্তর করেন সিডিও’র নির্বাহী কমিটির সহ-সভাপতি শ্যামনগর সরকারি মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, নির্বাহী কমিটির সদস্য নূর ইসলাম ও আমিনুর রহমান বকুল। ভ্যান হস্তান্তর বিষয়ে সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান বলেন, সিডিও সংস্থা দীর্ঘদিন ধরে শ্যামনগরের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে এবং আজকের এই আয়োজন সেই প্রতিশ্রুতিরই একটি অংশ।

পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ জীবনের ভিত্তি। আমাদের এই অঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাটি দীর্ঘদিন ধরে একটি বড় চ্যালেঞ্জ। অনিয়ন্ত্রিত বর্জ্য পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এই সমস্যা সমাধানে আমাদের স্থানীয় প্রশাসন এবং কমিউনিটির আন্তরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনো বড় পরিবর্তন সম্ভব নয়। সেই ভাবনা থেকেই সিডিও আজ ভ্যানটি শ্যামনগর পৌরসভায় উপহার দিয়েছে, আগামী দিনে সিডিও এবং সিএনআরস সহ অন্যান্য এনজিও সংস্থা ভ্যান প্রদানের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে সহযোগিতা করবে। বর্জ্য সংগ্রহের জন্য এই ভ্যানগুলো কেবল একটি যান্ত্রিক সরঞ্জাম নয়, বরং এটি আমাদের সম্মিলিত অঙ্গীকারের প্রতীক—একটি পরিচ্ছন্ন, সবুজ এবং স্বাস্থ্যকর শ্যামনগর গড়ার অঙ্গীকার।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, একটি পরিকল্পিত ও স্বাস্থ্যকর নগর জীবনের জন্য সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা অপরিহার্য। অনিয়ন্ত্রিত বর্জ্য শুধু পরিবেশ দূষণই ঘটায় না, বরং জনস্বাস্থ্য ও সার্বিক জীবনযাত্রার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এই সমস্যা সমাধানে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ সিডিও যে ভ্যান পৌরসভাকে হস্তান্তর করছে, তা আমাদের বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতাকে অনেক বাড়িয়ে দেবে। এর মাধ্যমে শহরজুড়ে বর্জ্য সংগ্রহ প্রক্রিয়া আরও সুসংগঠিত হবে, যা আমাদের পৌরসভাকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর করতে সহায়তা করবে। এই উদ্যোগটি প্রমাণ করে যে, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এরপাশাপাশি যে সমস্ত অন্যান্য এনজিও সংস্থা বর্জ্য ব্যাবস্থাপনা প্লান্টে সহযোগিতা করছে সবাইকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামউিল আযম মনির, সিনিয়র সাংবাদিক আফজালুর রহমান, আবু সাইদ, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন, সাংবাদিক আব্দুল কাদের, সাংবাদিক ইয়াসিন আরাফাত, সাংবাদিক উৎপল মন্ডল, সুলতান শাহজাহান, সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আনিছুর রহমান মিলন, মোয়াজ্জেম হোসেন সাদি, নূরনাহার পারভীন নুহা, সিডিওর ফিল্ড অর্গানাইজার আফজালুর রহমান, শম্পা বিশ্বাস, রুবিনা খাতুন, মিনারুল হক সহ প্রমূখ।ভ্যান হস্তান্তর কার্যক্রম শেষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গিকারে শ্যামনগর পৌরসভায় সিডিও’র ভ্যান হস্তান্তর

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার বর্জ্য অপসারনের জন্য ১ম বারের মতো যুক্ত হলো ভ্যান গাড়ি। যুব ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিওর উদ্যোগ ও বাস্তবায়নে পৌরসভার বর্জ্য অপসারনে ব্যবহার করার জন্য বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খাঁন। শনিবার বিকেলে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে, উপজেলার উজিরপুরে অতি গোপনে বাল্যবিবাহ সম্পাদনের প্রস্তুতি চলছিলো। খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময়ে উজিরপুরের মনিরুল ইসলাম সরদারের বাড়িতে তারই কন্যা হুমাইরা আঞ্জু মনিরা (১৮) এর সাথে যশোর জেলার কেশবপুর উপজেলার ব্রজকাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রাফি (২০) বিবাহের প্রস্তুতি চলছিলো। আদালত বাল্যবিবাহ নিরোধ আইনের ২০১৭ এর ৯ ধারা মোতাবেক উভয়পক্ষকে বিশ হাজার করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করেন। এবং বিবাহের বয়স না হওয়া অবধি উভয়কেই অপেক্ষা করার নির্দেশ দেন।

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খাঁন। শনিবার বিকেলে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর এলাকায় এ বিস্তারিত....

মাসুদ পারভেজ, কালিগঞ্জ:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাঁকশিয়ালী ব্রিজের পাশে তারালী মোড় দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষ ও অসুস্থ রোগীদের ভোগান্তির কারণ হয়ে উঠেছিল। অবশেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়কটির কিছুটা সংস্কার করে সাময়িক স্বস্তি ফিরিয়ে এনেছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে ইউএনও নিজ উদ্যোগে উপজেলা পরিষদের অর্থায়নে ক্ষতিগ্রস্ত অংশে সংস্কারকাজ সম্পন্ন করেন। এর ফলে দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তা সাময়িকভাবে চলাচলযোগ্য হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা জানান, তারালী মোড় দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও অসুস্থ রোগী যাতায়াত করে। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ইউএনওর এই মানবিক পদক্ষেপে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কালিগঞ্জ তারালী মোড়ে ভোগান্তি কমাতে সড়ক সংস্কার করেন ইউএনও অনুজা মণ্ডল

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাঁকশিয়ালী ব্রিজের পাশে তারালী মোড় দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষ ও অসুস্থ রোগীদের ভোগান্তির কারণ হয়ে উঠেছিল। অবশেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়কটির কিছুটা সংস্কার করে বিস্তারিত....

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা এক চুরি মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় পুলিশ উজিরপুর গ্রামের আব্দুল করিমের ছেলে মিলন হোসেন (৩৮) কে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানাযায়, গ্রেফতারকৃত মিলন হোসেনের বিরুদ্ধে থানায় দায়েরকৃত একটি চুরি মামলা আদালতে প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

কালিগঞ্জ থানা পুলিশের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রশংসা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার পলাতক আসামি গ্রেফতার

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা এক চুরি মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালিগঞ্জ থানার অফিসার বিস্তারিত....

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন

এম এ হালিম: শ্যামনগর উপজেলায় রমজাননগর ইউনিয়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশের (এএবি) আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। ১৬ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ৯ টায় রমজাননগর ইউনিয়ন বিস্তারিত....

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার একমাত্র শিল্পকলা একাডেমি ভবনটি এখন কেবল একটি ধ্বংসস্তূপের নাম। দীর্ঘ দুই যুগ (২৪ বছর) ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেখানে একসময় নাটক, গান, আবৃত্তি ও নৃত্যচর্চার প্রাণকেন্দ্র ছিল, সেই স্থানটি এখন ময়লা-আবর্জনা ও মল-মূত্র ত্যাগের আখড়ায় পরিণত হয়েছে। প্রশাসনিক অবহেলা, জবাবদিহিতার অভাব এবং আর্থিক দুর্নীতির অভিযোগে স্থানীয় সংস্কৃতি অঙ্গন আজ চরম সংকটে।

সরেজমিনে দেখা যায়, ভবনটির অবস্থা অত্যন্ত ভয়াবহ। ছাদের পলেস্তারা খসে পড়ছে, দেয়াল ফেটে গেছে, জানালা-দরজা ভাঙা। ভেতরের পরিবেশ স্যাঁতস্যাঁতে, অন্ধকার ও দুর্গন্ধযুক্ত। উপজেলা প্রকৌশলী অফিসের তথ্যমতে, ভবনটি আরও দুই যুগ আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, অথচ এর কোনো বিকল্প বা নতুন নির্মাণ হয়নি।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “জায়গাটা এখন ভুতুড়ে পরিত্যক্ত বাড়ির মতো দেখায়।

দীর্ঘ দুই যুগের স্থবিরতায় কালিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন কার্যত মৃত সাবেক সংগীত শিক্ষক পলাশ মজুমদার জানান, এখানে শতাধিক শিল্পী, সংগীতশিল্পী, নাট্যকর্মী ও আবৃত্তিকার থাকলেও তাদের চর্চার কোনো সুযোগ নেই। সাতক্ষীরা জেলা নাট্যশিল্পী ও কালিগঞ্জ উপজেলা যাত্রা সমিতির সহসভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম আক্ষেপ করে বলেন, “আমাদের বাচ্চারা পিছিয়ে গেছে। গত ২৪ বছর এখানে সাংস্কৃতি চর্চা নেই। একাডেমি শুধু নামেই আছে, বাস্তবে মৃত।

দেশ বরেণ্য ব্যান্ড শিল্পী ও কালিগঞ্জের কৃতি সন্তান সোহাগ পরিস্থিতিকে “অপূরণীয় ক্ষতি” হিসেবে উল্লেখ করে দ্রুত ভবন নির্মাণ ও সংস্কৃতি চর্চার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

অনুসন্ধানে সবচেয়ে গুরুতর যে তথ্যটি উঠে এসেছে তা হলো, শিল্পকলা একাডেমির নামে আসা সরকারি বরাদ্দ নিয়ে মারাত্মক অনিয়ম। স্থানীয় সংস্কৃতিকর্মীরা অভিযোগ করেছেন, প্রতি বছর জেলা শিল্পকলা একাডেমি থেকে বাজেট এলেও, সেই অর্থের কোনো স্বচ্ছ ব্যবহার হয় না।

জানা গেছে, ২০১০ সালে তৎকালীন ইউএনও ফারুক আহম্মেদের মাধ্যমে কালিগঞ্জে শিল্পকলা একাডেমির তথাকথিত “পকেট কমিটি”র সূচনা হয়। সেই থেকে আজও একাডেমির উন্নয়ন তহবিল সংস্কৃতি চর্চায় কাজে আসেনি।

উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক শান্তি চক্রবত্তী সরাসরি অভিযোগ করেন, “যা বরাদ্দ আছে তা আমরা চোখে দেখি না। সব পকেট কমিটির পকেটে।

স্থানীয় শিল্পীরা অভিযোগ করেছেন যে, প্রকৃত সংস্কৃতিকর্মীদের বাদ দিয়ে “দালাল বাটপারদের” দিয়ে বিল-ভাউচার তৈরি করে প্রশাসন এই অর্থ লোপাট করছে।

সংগীত শিল্পী জাহাঙ্গির হোসেন বলেন, “শিল্পকলার কোনো অস্তিত্ব নেই, অথচ বিল-ভাউচার হয়। টাকা-পয়সা কি করে তা আমরা জানি না।

প্রবীণ নাট্যকর্মী নিরোদ মল্লিক প্রশাসনের নীরবতা প্রসঙ্গে বলেন, “এই একাডেমিকে পুনরুজ্জীবিত করতে প্রশাসন ও জনগণের যৌথ উদ্যোগ দরকার। না হলে কালিগঞ্জের শিল্পচর্চা চিরতরে বিলুপ্ত হবে।

স্থানীয় সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিকরা এই অচলাবস্থা থেকে মুক্তি পেতে ইউএনও ও ডিসি সাতক্ষীরার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন: দ্রুত নতুন ভবন নির্মাণ এবং পরিত্যক্ত ভবনের নিরাপত্তা নিশ্চিত করা, কার্যকর ও স্বচ্ছ পরিচালনা কমিটি গঠন করা, ২০১০ সালের পকেট কমিটিতে জড়িতদের বহিষ্কার এবং প্রকৃত শিল্পীদের কমিটিতে অন্তর্ভুক্ত করা, নিয়মিত সাংস্কৃতিক কর্মসূচি চালু করা।

কালিগঞ্জ শিল্পকলা একাডেমি কেবল একটি ভবন নয়, এটি কালিগঞ্জের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। দুই যুগের অবহেলা, অনিয়ম ও জবাবদিহিতার অভাবে প্রাণবন্ত এই স্থান আজ নিঃস্তব্ধ। দ্রুত প্রশাসনের সঠিক উদ্যোগ ও নেতৃত্ব ছাড়া কালিগঞ্জের সংস্কৃতিচর্চা স্থায়ীভাবে হারিয়ে যেতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি অনুজা মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে টিআর প্রকল্প থেকে ছোট একটা বাজেট দিয়ে আমরা ভবনের কাজ শুরু করব। পরবর্তীতে বড় বাজেটের ব্যবস্থা করে ভবনের কাজ সম্পন্ন করা হবে। যেহেতু উপজেলা লাইব্রের কোন ভবন নেই সেহেতু প্রাথমিক পর্যায়ে শিল্পকলা একাডেমীর ভবনের একটি রুম লাইব্রেরী হিসেবে ব্যবহার করা হবে।

কালিগঞ্জ শিল্পকলা একাডেমির সংস্কৃতিচর্চা বিলুপ্তির পথে, দুই যুগ ধরে ভবন ধ্বংস্তূপে: কোটি টাকার বরাদ্দ নিয়ে প্রশ্ন

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার একমাত্র শিল্পকলা একাডেমি ভবনটি এখন কেবল একটি ধ্বংসস্তূপের নাম। দীর্ঘ দুই যুগ (২৪ বছর) ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেখানে একসময় নাটক, গান, বিস্তারিত....

শ্যামনগর প্রতিনিধি।

শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে ধূমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রে জলবায়ু সংকট, এগ্রোইকোলজি ও উপকূলের স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বারসিক কর্মকর্তা বরষা গাইনের সঞ্চালনায় ধূমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রের প্রতিনিধি অল্পনা রানী মিস্ত্রির সভাপতিত্বে প্রধান অতিথি এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তা রাজীব বাছাড়। অতিথি হিসাবে বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, মথুরাপুর কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রের সরমা রানী। মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী কৃষিপ্রতিবেশবিদ্যা দল ও ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাটের হাঁসারচক ও তেরকাটিরচক কৃষিপ্রতিবেশবিদ্যা দলের ২৫ জন কৃষক, কৃষানী, যুব উদ্যোক্তারা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রশিক্ষনের শুরুতে অংশগ্রহণকারীরা ধূমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে অভিযোজন চর্চা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময়ে অল্পনা রানী মিস্ত্রি বলেন, উপকূলীয় অঞ্চল দূর্যোগ প্রবণ ও জলবায়ু সংকটাপন্ন এলাকা। লবনাক্ততা, প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলাবদ্ধতা, পানির সংকট ইত্যাদি মোকাবিলা করে সারা বছর ফসল চাষ করে কিভাবে পারিবারিক চাহিদা মিটিয়ে আর্থিক সচ্ছলতা আসে আমাদের সেই উপায়ে পরিকল্পিতভাবে কৃষি কাজ করতে হবে।
কৃষি উপসহকারী কর্মকর্তা রাজীব বাছাড় বস্তায় আদা, রসুন, পেয়াজসহ অন্যান্য সবজি চাষে মাটি প্রস্তুত প্রণালী, বেড পদ্ধতিতে সবজি চাষ এবং জৈব উপায়ে বীজ শোধন প্রক্রিয়া, সমন্বিত ফসল চাষ ও মিশ্র চাষাবাদ পদ্ধতি তুলে ধরেন ।

স্বল্প পানিতে ফসল চাষে উপকূলীয় অঞ্চলের টাওয়ার, জলপট্টি ও প্রাকৃতিক মালচিং, হলুদ কার্ড, নীল কার্ড, ফেরোমন টোপ ব্যবহার করে ফসল চাষের হাতে কলমে শেখান মথুরাপুর কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক সরমা রানী।
প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে তারা হাতে কলমে উপকূলের জলবায়ু সংকট মোকাবিলা করে নিজের জ্ঞান ব্যবহার করে কৃষি কাজে সক্ষমতা অর্জনের ১২ টি কৌশল সম্পর্কে বিস্তারিত হাতে কলমে প্রশিক্ষণ পান।

শ্যামনগরে টেকসই্ খাদ্য ব্যবস্থা নিশ্চিতকরণে উপকূলীয় প্রশিক্ষণ কর্মশালা

শ্যামনগর প্রতিনিধি। শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে ধূমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্রে জলবায়ু সংকট, এগ্রোইকোলজি ও উপকূলের স্থানীয় অভিযোজন কৌশল বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বারসিক কর্মকর্তা বরষা বিস্তারিত....

 শ্যামনগর প্রতিনিধি।
খুলনা, বাগেরঘাট এর সুন্দরবনের দক্ষিণাংশে অবস্থিত দূবলার চরসহ আশপাশের জেলেপল্লিগুলোতে আগামীকাল (২৩ অক্টোবর) থেকে জেলেরা যেতে শুরু করবেন। প্রতি বছরের মতো এবারও তারা প্রায় ছয় মাস সেখানে অবস্থান করে মাছ ধরার কাজ চালাবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা শেষে অক্টোবর থেকে শুরু হয় সুন্দরবনের জেলেদের প্রধান মাছ ধরার মৌসুম। এই সময় জেলেরা দল বেঁধে দূবলার চর, আলোরকোল, মেহেরআলী ও অফিসখালী এলাকায় অস্থায়ী জেলেপল্লি গড়ে তোলেন। সেখানে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত তারা নদ-নদী ও সাগর মোহনায় চিংড়ি, রুপচাঁদা, লইট্টা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন।
বনবিভাগ জানিয়েছে, নির্দিষ্ট অনুমতি ও লাইসেন্স নিয়ে জেলেরা বনে প্রবেশ করবেন। তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বনবিভাগ ও কোস্টগার্ডের পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় জেলে ঈস্রফিল বলেন, প্রতি বছর আমরা দূবলার চরে মাছ ধরি, এবছর ও ৪ টা বোট নিয়ে রওনা দিব ঘাট থেকে বৃহস্পতিবার সকালে তবে সুন্দরবনে প্রবেশ করবো রবিবারে সব জেলে এক সাথে, তিনি আরও বলেন, আমাদের জীবিকার বড় অংশ নির্ভর করে দূবলার চরে, আবহাওয়া ভালো থাকলে আশাকরি ভালো মাছ পাওয়া যেতে পারে এবছর। গত বছর কেমন মাছ হয়েছিল জানতে চাইলে তিনি বলেন দশ লাখ টাকার মত লাভ ছিল আমার।
 সরজমিনে বুধবার সকালে শ্যামনগর উপজেলার পদ্মা পুকুর ইউনিয়ের গড় কুমারপুর এলাকায় যে দেখা যায় জেলেরা সকল প্রস্তুতি নিয়ে বোর্ড সাজিয়ে ফেলেছে, তাদের সাথে কথা বলতে গেলে যে জেলেরা বলেন আমাদের কথা বলার মত সময় নাই খুবই ব্যস্ত সময় পার করতে হচ্ছে আমাদের।
উল্লেখ্য, দূবলার চরে প্রতিবছর শুঁটকি মৌসুমে হাজার হাজার জেলের সমাগম ঘটে, যা উপকূলীয় অঞ্চলের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে দূবলার চর সংলগ্ন সাগরে মাছ ধরতে রওনা হচ্ছে সাগর জেলেরা 

 শ্যামনগর প্রতিনিধি। খুলনা, বাগেরঘাট এর সুন্দরবনের দক্ষিণাংশে অবস্থিত দূবলার চরসহ আশপাশের জেলেপল্লিগুলোতে আগামীকাল (২৩ অক্টোবর) থেকে জেলেরা যেতে শুরু করবেন। প্রতি বছরের মতো এবারও তারা প্রায় ছয় মাস সেখানে অবস্থান বিস্তারিত....