সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ

এম এ হালিম শ্যামনগর থেকে
সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত উপজেলা অফির্সাস ক্লাবে দুই দিনব্যাপী উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপকুলীয় জনপদের বিভিন্ন সাংবাদিক সংগঠনের ২০জনসহ পাঁচ শিশু সংবাদকর্মী উক্ত কর্মশালায় অংশ নেয়।
বেসরকারি সংগঠন এ্যাকশনএইডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মশালায় প্রথম দিনের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিপিউড এর প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। কর্মশালায় অংশগ্রহনকারীদের তিনি প্রতিবেদন লেখার কৌশল, নিয়ম, স্পট রিপোর্ট, অনুসন্ধানীয় প্রতিবেদন, ফিচার ও উপসম্পাদকীয় লেখার বিষয়ে ধারনা দেন।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধনসহ শিখন, পরিবেশ সৃষ্টি পরিচিতি ও কর্মশালা ও প্রশিক্ষনের উদ্দেশ্য ও নিয়ামাবলীর সম্পর্কে আলোচনা করেন সিনিয়র রিপোর্টার ণিখিল ভদ্র। এছাড়া কমিউনিটি পর্যায়ে নারীদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, ও চ্যালেঞ্জের বিষয়ে সংবাদ লেখার বিষয়ে ধারনা দেন পার্লামেন্টনিউজ এর সম্পাদক সাকিলা পারভীন। এসময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, উপকুলীয় প্রেসক্লাব, সুন্দরবন প্রেসক্লাবের সংবাদকর্মীরাসহ অপরাপর এলাকার সাংবাদিকরা অংশ নেয়।

স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে

এম এ হালিম শ্যামনগর থেকে। সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত উপজেলা অফির্সাস ক্লাবে দুই দিনব্যাপী উক্ত কর্মশালা অনুষ্ঠিত বিস্তারিত....

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জের পল্লী থেকে এক সন্তানের জননী রোকেয়া খাতুনকে (২৪) নিয়ে চম্পট দিয়েছে আলতাফ হোসেন (৩৫) নামের এক লম্পট। এ ঘটনায় তার একান্ত সহযোগীসহ কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে রোকেয়া খাতুনের স্বামী ব্যবসায়ী ইসমাইল হোসেন গাজী। স্থানীয় বাসিন্দা ও থানা সূত্রে বিষয়টা জানাগেছে, কালিগঞ্জের দক্ষীন শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আব্দুর রহমান কারিকরের কন্যা রোকেয়া খাতুনের সাথে বিয়ে হয় বিষ্ণুপুর গ্রামের আব্দুল গফফার গাজীর ছেলে ইসমাইল হোসের সাথে। বিবাহের পরে তাদের সুখের সংসারে ইশরাত জাহান (২) নামের এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু তাদের সুখের সংসারে আগুন ধরিয়ে দেয় লম্পট আলতাফ ও তার সাঙ্গপাঙ্গরা। পরিচয় থাকার সুবাদে নিয়মিত যাতায়াত ছিলো বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ও উপজেলা তরুন দলের সেক্রেটারী, চাঁচাই গ্রামের নজরুল ইসলাম গাজীর লম্পট ছেলে আলতাফ হোসেন ও উপজেলা তরুনদলের সহ সভাপতি, বিষ্ণুপুর গ্রামের শহিদুল মল্লিকের লম্পট ছেলে চেয়ারম্যান জাহাঙ্গীরের দেহরক্ষী (বাইক চালক) আশরাফুল ইসলামের। তারা সময়ে অসময়ে ইসমাইল বাড়ি না থাকার সুযোগে রাতে দিনে প্রায়শ যাতায়াত করত। একপর্যায়ে গত ২২ এপ্রিল- ২৫ তারিখ সকাল ১০টায় ইসমাইলের ঘরে থাকা নগদ ১লক্ষ ৩৭ হাজার টাকা, দুই জোড়া স্বর্নের দুল, এক জোড়া স্বর্নের রুলি, স্বর্নের চেইনসহ দুই ভরি ওজনের স্বর্ন, যার আনুঃ মূল্য ২ লক্ষ ৮০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। এরপর থেকে রোকেয়া, আলতাফ ও আশরাফুল খুঁজে না পেয়ে কালিগঞ্জ থানায় স্ত্রী, সন্তান উদ্ধারসহ দুই লম্পট ও তাদের সহযোগী জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক মোস্তফা, সফিরুদ্দীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী এজাহার দায়ে করেছেন। এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের নিকট জানতে চাইলে এ প্রতিনিধিকে তিনি জানান, অভিযোগ পেয়েছি, সন্তানসহ ভিকটিম উদ্ধারের চেষ্টায় আছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযুক্ত আলতাফ এর ব্যবহিত মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলেও সংযোগ না পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।

কালিগঞ্জে এক জননীকে নিয়ে চম্পট দিয়েছে তরুনদলের উপজেলা সেক্রেটারী আলতাফ

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জের পল্লী থেকে এক সন্তানের জননী রোকেয়া খাতুনকে (২৪) নিয়ে চম্পট দিয়েছে আলতাফ হোসেন (৩৫) নামের এক লম্পট। এ ঘটনায় তার একান্ত সহযোগীসহ কালিগঞ্জ থানায় অভিযোগ বিস্তারিত....

কালিগঞ্জে ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জঃ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ (সাঃ) বিশ্ব নুর নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম। সাতক্ষীরার কালিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। পবিত্র রবিউল আউয়াল বিস্তারিত....

জননিরাপত্তায় নীলডুমুর ১৭ বিজিবির টহল

শ্যামনগর প্রতিনিধিঃ নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি)-এর আওতাধীন জননিরাপত্তায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধ ও থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক করতে টহল দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি)। শনিবার (১০ আগস্ট) বিস্তারিত....

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রোমাল,আতঙ্কে উপকূলবাসী

অনলাইন নিউজ : দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ক্রমে শক্তি সঞ্চয় করে ঘনীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড় ‘রেমাল’-এ রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত....

 শ‍্যামনগরে সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন উপকূলের মানুষের পানির জন‍্য টিউবওয়েল সেবা দিয়ে যাচ্ছে

বুড়িগোয়ালিনী প্রতিনিধিঃ  শ‍্যামনগর সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন মানুষের সেবায় একধাপ এগিয়ে। ২০১৫ সাল থেকে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় বিনামুল্যে টিউবওয়েল দিয়ে পানির সেবা সহ অসহায়দের খাদ্য সামগ্রী কার্যক্রম অব্যহত রেখেছেন।  সাতক্ষীরা, বিস্তারিত....

শ্যামনগরে এমপি দোলনের গাড়িতে হামলা, ছোঁড়া ইটে মৎস্যজীবিলীগ নেতা আহত,আটক এক

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরার শ্যামনগরে সংসদ সদস্য এসএম আতাউল হক দোলনের গাড়িতে দুবৃর্ত্তরা হামলা চালিয়েছে। এসময় দুবৃর্ত্তদের ছোঁড়া ইটের আঘাতে মারাত্বকভাবে আহত হয়েছেন উপজেলা মৎস্যজীবিলীগের আহবায়ক মেহেদী হাসান মারুফ। শুক্রবার রাত বিস্তারিত....

১২ নং গাবুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ফরিদা খাতুন 

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন, ১২ নং গাবুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ ৮ ও ৯ নং ওয়ার্ড হতে বিপুল ভোটে নির্বাচিত বিস্তারিত....

শ‍্যামনগরে চলমান মেগা প্রকল্প পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক

 উপকূলীয় অঞ্চল(শ্যামনগর) প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে চলমান টেঁকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনে করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।  মঙ্গলবার বেলা ১২টায় গাবুরা ইউনিয়নের ৯নং সোরা এলাকা সহ ইউনিয়নের বিস্তারিত....

 সাতক্ষীরা- ৪ আসনে এসএম আতাউল হক দোলন বেসরকারিভাবে নির্বাচিত হওয়ায় মিষ্টি মুখ

নিজস্ব প্রতিবেদকঃ ৭ জানুয়ারি রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সাতক্ষীরা ৪ শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক সংসদীয় আসনে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।  নির্বাচনে বেসরকারিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ বিস্তারিত....