সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক।
সাহসী মনোবল আর অদম্য ইচ্ছাশক্তি নারীকে উন্নয়নের শিখরে পৌছে দিতে পারে। তেমনই এক কঠোর পরিশ্রমী নারী সালমা আক্তার। নিজের ইচ্ছাশক্তি কে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম আর নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করে তাক লাগিয়েছেন পুরো এলাকা জুড়ে। সাতক্ষীরার উপকুলীয় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের হরিশখালী গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সালমা আক্তার। স্বচ্ছলতার লক্ষ্যে সালমা খাতুন স্বামীর সাথে মিলে মিশে সংগ্রাম করে চলেছে। নিজের বাড়ীতে সিট কাপড়ের ক্ষুদ্র ব্যবসার সাথে সেলাই মেশিনে কাজ করে আয়ের মুখ দেখেছে সে।
“সেলাই মেশিনে কাজ ও সিট কাপড়ের ব্যাবসা করে আগের থেকে ভালো আছি। সেলাই মেশিনে কাজ করি কাজের সাথে সিট কাপড় কম বেশি বিক্রয় করি। মাসে দুই তিন বার নঁওয়াবেকি ও নাজিমগঞ্জ বাজার থেকে সিট কাপড় আনি বিক্রয় করি এমন টাই বলছিলেন সালমা আক্তার।” সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার ডুমুরিয়া গ্রামের সালমা খাতুন (২৯)। মাত্র ১৬ বছর বয়সে বিয়ের পরে এসএসসি পাশ করে আর পড়া হয়নি কিন্তু সপ্ন ছিলো অনেক পড়াশুনা করার। সালমা খাতুনের পারিবারে সদস্য পাঁচ জন। পারিবারিক অচ্ছলতার কারনে স্বামী রবিউল ইসলাম (৩৩) এর পড়াশুনা করা হয়নি। তাদের বড় ছেলে সাকিবুর ইসলাম (১০)  ক্লাস ফাইভে পড়ে। ছোট ছেলে সাহরিয়ার সাইন (১১ মাস)। শাশুড়ী জেসমিন নেছা (৬০) স্বামী স্ত্রী আর দুই সন্তান সহ মোট ৫ সদস্যের সংসার তার। সালমা আক্তার শ^শুরের ভিটায় বসবাস করেন।
২০২১ সালের অক্টোবর মাসে নেটর্জ পাটনারশীপ ফর ডিভেলপমেন্ট জাস্টির সহযোগিতায় বারসিক এর বাস্তবায়নে পরিবেশ প্রকল্প শুরু হলে ডুমুরিয়া গ্রামের নীলকোমল সিএসও দলে যুক্ত হয় সালমা খাতুন। পরিবার উন্নয়ন পরিকল্পনায় মূল সম্পদ হিসিবে নৌকা নিলে পরিবারের ইনকাম বাড়বে উল্লেখ করেন তিনি। বারসিক পরিবেশ প্রকল্প থেকে সহায়তা হিসাবে একটি নৌকা দুইটি গাছের চারা সাত প্রকারের  সবজী বীজ ও চারটি হাঁস সহযোগিতা পান সে। নৌকাটি সহযোগিতা পাওয়ার পরে তাদের দৈনিক আয় বেড়ে যায়। সুন্দরবনের নদীতে মাছ কাঁকড়া আহরণ করে ভালোভাবে সংসার চলছে একই সাথে সঞ্চয় ও বাড়তে থাকে। নিজের পারিবারিক খরচ এবং ছেলের লেখা পড়ার খরচ মিটিয়ে সঞ্চয় বাড়াতে থাকেন সালমা। তাদের সঞ্চয় জমার আট হাজার টাকা দিয়ে সে নাজিমগঞ্জ বাজার থেকে সীটকাপড় ক্রয় করে বাড়ীতে ব্যবসা শুরু করে। মাঝে মাঝে সুন্দরবনের পাশ বন্ধ এর কারণে স্বামীর আয় বন্ধ থাকলেও সালমা বেগমের আয় বাড়তে থাকে। প্রতিদিন সীটকাপড় ও সেলাই মেশিনের কাজ করে বেশ আয় হয় তার। সালমা আক্তারের কাছে ব্যবসা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “স্বামীর পক্ষে একা ইনকাম করে পাঁচ জনের সংসার চালানো কষ্টকর হয়ে যায়। নৌকার ইনকাম থেকে একটু একটু করে টাকা জমিয়ে এবং দোকান থেকে কিছু বাকি নিয়ে সিট কাপড়ের ব্যবসা শুরু করি। সেলাই মেশিনের কাজ ও সিট কাপড় বিক্রয় করে প্রতি দিন ৩০০- ৪০০ টাকা ইনকাম করতে পারি। এভাবেই তার পরিবারে আয় বৃদ্ধি পেয়ে স্বচ্ছলতা ফিরেছে বলে জানাবেন সালমা রবিউল দম্পতি।”
এলাকার অধিকাংশ নারী ও শিশুদের পোশাক তৈরির জন্য প্রচুর পরিমানে অর্ডার আসে প্রতিদিন। সালমা’র কাজের বিস্তৃতির আরো একটি মূল কারণ হল তার কাছে নানা ধরনের সীটকাপড় রয়েছে। স্থানীয় বাজারের দামেই সীট কাপড় পাওয়া যায় সেজন্য লোকজন তার কাছ থেকে সীট কাপড় ক্রয় করেন। তাছাড়া তার হাতের কাজের কোয়ালিটি খুব ভালো এবং নতুন নতুন ডিজাইনের পোশাক তৈরী করতে পারায় সর্বদা কাজের ভিড় লেগে থাকে। এছাড়াও নানা ধরনের হাতের কাজ বৈচিত্র্যময় শোপিচ তৈরী করেও বেশ সফলতা লাভ করেছেন। তিনি নিজের হাতে কাপড়, কাগজ, ও অন্যান্য কাচামাল দিয়ে নকশি ও বাহারী খেলনা, জগ, মগ, ফুলদানী, ট্রে সহ নানাবিধ শোপিচ তৈরী ও বিক্রয় করেন। একই সাথে বাড়ীতে ইনকিউবিটর মেশিনের মাধ্যমে মুরগীর বাচ্চা ফোটানোর কাজ করেন।
আর্থিকভাবে সাবলম্বী সালমা আক্তার এলাকার একজন উদ্যোগী নারী হিসেবে সুপরিচিত। তার আর্থিক সফলতার গল্প নারী সমাজকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে। যা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন তরান্বিত হবে।

অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনে সালমার জীবন কাহিনী

নিজস্ব প্রতিবেদক। সাহসী মনোবল আর অদম্য ইচ্ছাশক্তি নারীকে উন্নয়নের শিখরে পৌছে দিতে পারে। তেমনই এক কঠোর পরিশ্রমী নারী সালমা আক্তার। নিজের ইচ্ছাশক্তি কে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম আর নিজের বুদ্ধিমত্তাকে বিস্তারিত....

শ্যামনগর (সাতক্ষীরা): সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ কমাতে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে রূপান্তর NGO পরিচালিত ইকো সুন্দরবন প্রকল্পের উদ্যোগে ইয়ুথ ফর সুন্দরবনের শ্যামনগর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন রুহানি।

কমিটি সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষা, সচেতনতা বৃদ্ধি, স্কুল কলেজভিত্তিক ক্যাম্পেইন, নদী খাল পরিচ্ছন্নতা এবং প্লাস্টিকমুক্ত সুন্দরবন গড়ার লক্ষ্য সামনে রেখে নতুন নেতৃত্ব আগামী এক বছর মাঠপর্যায়ে কাজ করবে।

ঘোষিত কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন সহসভাপতি ইয়াছিন আরাফাত, সহসাধারণ সম্পাদক স্বর্ণা আক্তার আরিফা, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার, কোষাধক্ষ্য হাসানুর রহমান মুন্না, দপ্তর সম্পাদক সায়দুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, মিডিয়া সম্পাদক হেনা পারভীন, পরিবেশ সম্পাদক ইমরান হোসেন এবং শিক্ষা সম্পাদক আল মাসুদ।

কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন রূপান্তরের শ্যামনগর ম্যানেজার তসলিম আহমেদ টংকর, ইকো সুন্দরবন প্রকল্পের সমন্বয়কারী গোলাম কিবরিয়া, রূপান্তরের শাহিনুর রহমান শাহিন এবং খালিদ মিজান লামি। তাদের উপস্থিতিতে সংগঠনটির কার্যক্রমের দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

ইকো সুন্দরবন প্রকল্প সংশ্লিষ্টদের মতে, সুন্দরবনের নদনদী, খাল ও আশপাশের জনপদে প্লাস্টিক দূষণ উদ্বেগজনকভাবে বাড়ছে, যা বন্যপ্রাণী, জলজসম্পদ এবং স্থানীয় মানুষের জীবনজীবিকায় নেতিবাচক প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে তরুণদের নেতৃত্বে গঠিত এই কমিটি এলাকায় সচেতনতা বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক পরিবেশগত পদক্ষেপ গ্রহণে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ঘোষিত পদধারীদের পাশাপাশি অন্যান্য সদস্য মিলিয়ে মোট ৩১ জনের পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। খুব শিগগিরই কমিটির আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

ইয়ুথ ফর সুন্দরবন শ্যামনগর উপজেলা কমিটি গঠন: সুন্দরবনের প্লাস্টিক দূষণ রোধে ৩১ সদস্যের নেতৃত্ব ঘোষণা

শ্যামনগর (সাতক্ষীরা): সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ কমাতে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে রূপান্তর NGO পরিচালিত ইকো সুন্দরবন প্রকল্পের উদ্যোগে ইয়ুথ ফর সুন্দরবনের শ্যামনগর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বিস্তারিত....

কৈখালী শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের লিভার ক্যান্সার আক্রান্ত অভিরন বাঁচতে চাই। দীর্ঘ বছর বিধবা হলেও পাননি বিধবা ভাতার কার্ড। অভিরন সোরা গ্রামের মৃত ওয়াজেদের স্ত্রী। সরজমিনে জানা যায় , অভিরোন বিবি লিভার ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘ দিন চিকিৎসার পরেও তার শারীরিক অবস্থা ক্রমেই সংকটময় হয়ে উঠেছে। তার স্বামী বহু বছর পূর্বে মৃত্যু বরন করেন।দীর্ঘ বছর স্বামী মৃত্যু বরন করলেও এখন পযর্ন্ত পাননি বিধবা ভাতার কার্ড। একটি মাত্র কন্যা বিবাহিত । অসহায়  কষ্টও সীমাহীন । দীর্ঘ দিন ধরে লিভার রোগে আক্রান্ত তিনি নিজের চিকিৎসার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করছেন। অভিরোন বিবির জীবনটা শুরু থেকে কষ্টের। স্বামীর মৃত্যুর পরে একটি মাত্র কন্যাকে বড় করার জন্য দিনমুজিরীর কাজ শুরু করে। অনেক কষ্ট করে মেয়েক বড় করে বিয়ে দেন। অন্যের বাড়ীতে কাজ করে কোন ভাবে তার জীবন অতিবাহিত হচ্ছিল। হঠাৎ অভিরোন বিবি অসুস্থ হয়ে পড়ে অসহায় হয়ে পড়েন । পরে অভিজ্ঞ ডাক্তার দেখিয়ে পরীা নিরীক্ষা করে ধরা পড়ে যে, তার লিভারে ক্যান্সারের জটিল রোগ। চিকিৎসার জন্য অভিরোন বিবিকে বহু থেরাপি নিতে হবে, যার খরচ প্রতি থেরাপি প্রায় ৫০ হাজার টাকা। পুরো চিকিৎসার জন্য প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা প্রয়োজন। অভিরোন বিবির উন্নত চিকিৎসা করার জন্য কোন অর্থ সম্পদ নাই। অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে। ১/২ দিনের ভিতরে থেরাপি না দিলে তার বেঁচে থাকা অসম্ভব হতে পারে।  অভিরোন বিবি কান্না জড়িত কণ্ঠে বলেন , আমার স্বামী দীর্ঘ বছর মৃত্যু বরন করলেও বেশ কয়েকবার অনলাইনে আবেদন করে এখন পযর্ন্ত বিধবা ভাতার কার্ডটি পেলাম না। বর্তমানে আমি মরনব্যাথি লিভার ক্যান্সার রোগে আক্রান্ত। এ সময় তিনি  শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট বিধবা ভাতার কার্ড ও উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য আবেদন জানান। সমাজের দানশীল, সমাজ সেবক , স্বেচ্ছীসেবী প্রতিষ্ঠানসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের  কাছে সাহায্যের আবেদন যাতে তিনি বিবি বাঁচতে পারেন। এ বিষয়ে রমজাননগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল মামুন বলেন, আমি ব্যক্তিগত ভাবে যতটুকু পারি আর্থিক সহযোগিতা করব এবং তার বিধবা ভাতার কার্ডটি পাওয়ার জন্য সার্বিক সহযোগিতা করব। অভিরোনের সাথে যোগাযোগ মোবাইল নং – ০১৯১১১৭৭০৩৮ , সাহায্যে পাঠানোর বিকাশ নং – ০১৩০৯৬৯৪৯০৪।

বাঁচতে চাই লিভার ক্যান্সারে আক্রান্ত হত দরিদ্র বিধবা অভিরোন দীর্ঘ বছরেও পাননি বিধবা ভাতার কার্ড

কৈখালী শ্যামনগর প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের লিভার ক্যান্সার আক্রান্ত অভিরন বাঁচতে চাই। দীর্ঘ বছর বিধবা হলেও পাননি বিধবা ভাতার কার্ড। অভিরন সোরা গ্রামের মৃত ওয়াজেদের স্ত্রী। বিস্তারিত....

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা : দেবহাটা উপজেলায় ইছামতি নদীর ভাঙ্গন প্রবণ এলাকা কোমরপুরে ভেড়িবাধ সংস্কার কাজ পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব ড. আ. ন. ম. বজলুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, নির্বাহী প্রকৌশলী (অ:দ্বা:) সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১, বাপাউবো আব্দুর রহমান তাযকিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দরা।

দেবহাটার ইছামতী নদীর ভেড়ি বাঁধ পরিদর্শনে অতিরিক্ত সচিব ড. আ. ন. ম বজলুর রশীদ

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা : দেবহাটা উপজেলায় ইছামতি নদীর ভাঙ্গন প্রবণ এলাকা কোমরপুরে ভেড়িবাধ সংস্কার কাজ পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব ড. আ. ন. ম. বিস্তারিত....

আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ
পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই স্লোগানকে ধারণ করে অপরিচ্ছন্ন দেবহাটাকর পরিচ্ছন্ন করার অভিযানে নেমেছে স্কুল-কলেজ পড়ুয়া একদল শিক্ষার্থী। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সাধারণ জনগণসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সদস্যরা। দেশব্যাপী পরিচ্ছন্নতা নিয়ে কাজ করা সংগঠন বিডি ক্লিন-এর দেবহাটা টিমের সদস্যরা ৭ই নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের বিভন্ন পয়েন্টেন ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।বিডি ক্লিন দেবহাটা টিমের প্রধান সমন্বয়ক ইমন আহসান জানান, আমাদের সংগঠনের ব্যানারে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি।সমাজের সর্বস্তরের লোকজনসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।তিনি আরো বলেন যত্রতত্র ময়লা-আবর্জনায় পরিবেশ হুমকির মুখে। আমাদের সমাজে এসব সমস্যা সমাধানের যাদের উদ্যোগ নেওয়া দরকার তারা আসলে এগিয়ে আসছে না। তাই আমরা শুরু করেছি আমাদের দেখে সমাজের সকল পেশার মানুষ এগিয়ে আসবে বলে আশা করি। এই সময় উপস্থিত ছিলেন ইমন আহছান (সমন্বয়ক বিডি ক্লিন দেবহাটা উপজেলা টিম), আরমান হোসেন ( মনিটর, বিডি ক্লিন দেবহাটা উপজেলা টিম) আরো উপস্থিত ছিলে শাহরিয়ার মাহমুদ,আকাশ,ইমন,রেজওয়ান, সৌম্য, শাহিন।

দেবহাটাকে পরিস্কার- পরিচ্ছন্ন করার অভিযানে নেমেছে বিডি ক্লিন

আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই স্লোগানকে ধারণ করে অপরিচ্ছন্ন দেবহাটাকর পরিচ্ছন্ন করার অভিযানে নেমেছে স্কুল-কলেজ পড়ুয়া একদল শিক্ষার্থী। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সাধারণ জনগণসহ বিস্তারিত....

নিজস্ব প্রতিবেদক।
শ্যামনগর উপজেলার গাবুরা চৌদ্দরশি ব্রিজ সংলগ্ন বড় গাবুরা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে আগ্নেয় অস্ত্রের সরমজামসহ আটক করেছে ২ জন কে স্থানীয় জনতা গত (৭-১১- ২০২৫) রাতে।
পরে স্থানীয় গ্রাম পুলিশের সহযোগিতায় শ্যামনগর থানা পুলিশের কাছে উঠিয়ে দিয়েছে বলে জানাযায়। আটক কৃত আসামীরা হলো কয়রা উপজেলার পিতা ইব্রাহিম গাজী
, ১। বেল্লাল হোসেন ( ৩৩)খুলনা জেলার দাকোব থানার জয়নগর গ্রামের মৃত্যু জয়নাল খার ছেলে ২। আজহারুল ওরফ খানজাহান (৩৬) তাদের দেশি অস্ত্রসহ গ্রেফতার করে। পরবর্তীতে শ্যামনগর থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে কোর্টে  প্রেরণ করেছে।

শ্যামনগর গাবুরা চৌদ্দরশি ব্রিজ সংলগ্ন থেকে আগ্নেয় অস্ত্রের সরঞ্জামাদীসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক। শ্যামনগর উপজেলার গাবুরা চৌদ্দরশি ব্রিজ সংলগ্ন বড় গাবুরা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে আগ্নেয় অস্ত্রের সরমজামসহ আটক করেছে ২ জন কে স্থানীয় জনতা গত (৭-১১- ২০২৫) রাতে। পরে বিস্তারিত....

জহিরুল ইসলাম ঃ

আশ্বিন পেরিয়ে ক্যালেন্ডারে আজ কার্তিক ২২, ১৪৩২ বঙ্গাব্দ। গ্রীষ্মের উত্তাপ আর বর্ষার স্যাঁতস্যাঁতে ভাব সরে গিয়ে প্রকৃতি এখন গায় শীতের আগমনী সুর।

ভোরের মাঠে নামে কুয়াশার সাদা চাদর। ধানক্ষেতের সোনালি শীষে ঝুলে থাকে শিশিরবিন্দু—যেন প্রকৃতির চোখে ছোট ছোট মুক্তো। কাশফুলের ঢেউ দুলে ওঠে হিমেল হাওয়ার ছোঁয়ায়। সূর্যের প্রথম আলো কুয়াশার পর্দা সরিয়ে পৃথিবীতে নামতে একটু সময় নেয়। বাতাসে ভেসে আসে পাকা ধানের গন্ধ, যেন প্রকৃতি চুপিসারে জানিয়ে দিচ্ছে—শীত খুব কাছেই।

গ্রামবাংলায় এখন অন্যরকম সকাল। উঠোনে গরম চায়ের ধোঁয়া, খেজুর গাছে বাঁধা রসের হাড়ি, চুলোর আগুনে হাত পোহানো আর ছোটদের খুনসুটি—সব মিলিয়ে এক চিরচেনা উষ্ণতা। শহরেও ছুঁয়ে গেছে ঋতুর ছায়া; কেউ গায়ে জড়িয়ে নিচ্ছে পাতলা চাদর, কেউ আবার শিশিরভেজা পথ ধরে হাঁটছে সকালের সতেজ হাওয়ায়।

প্রকৃতিও নতুন সাজে ব্যস্ত। বরই গাছে ফুটেছে ক্ষুদ্র সাদা ফুল; মৌমাছিরা ছুটছে মধু সংগ্রহে। কৃষকরা ধান কাটার প্রস্তুতিতে ব্যস্ত, মৌচাষিরা প্রস্তুত মধু সংগ্রহের মৌসুমে। বিশেষজ্ঞদের মতে, বরই ফুলের মধু শীতকালে সর্দি–কাশি প্রতিরোধে কার্যকর, শরীরকে রাখে উষ্ণ ও সতেজ।

রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন পঙ্‌ক্তির মতো—
“শিশিরে ভিজিল বকুল-ডালে, জাগে শীতল হাওয়া,
শিউলির গন্ধে ভোরের আকাশ মুগ্ধ করে গাওয়া।”

বাংলার প্রকৃতি যেন আজ সেই কবিতার জীবন্ত প্রতিচ্ছবি। কুয়াশায় মোড়া প্রভাত, শিউলির সুবাস, মৃদু শীতের ছোঁয়া আর ধানের সোনালি হাসি—সব মিলিয়ে বাংলার প্রতিটি কোণে ঘনিয়ে উঠছে শান্তি ও স্নিগ্ধতার এক মনোরম আবেশ।

বাঙালির কাছে শীত মানে শুধু ঋতু নয়, উৎসবের আমেজও বয়ে আনে। পিঠা–পুলি, খেজুরের রস, তাজা সবজি, অতিথি পাখির ডানা মেলানো—সব মিলিয়ে শীত বাঙালির হৃদয়ে জাগায় আনন্দের নতুন ঢেউ।

কার্তিকের মাঝামাঝি এই সময়, আশ্বিনকে বিদায় জানিয়ে বাংলার প্রকৃতি দাঁড়িয়ে আছে হেমন্তের স্নিগ্ধ আলিঙ্গনে। ভোরের কুয়াশা, ধানের সুবাস আর মানুষের মুখে তৃপ্তির হাসি জানান দিচ্ছে—শীত এসেছে দরজায়, নিয়ে এসেছে নতুন দিনের শান্ত সুর ও স্নিগ্ধ সৌরভ।

বাংলার আকাশে এখন ঋতুর পালাবদলের নরম ছোঁয়া

জহিরুল ইসলাম ঃ আশ্বিন পেরিয়ে ক্যালেন্ডারে আজ কার্তিক ২২, ১৪৩২ বঙ্গাব্দ। গ্রীষ্মের উত্তাপ আর বর্ষার স্যাঁতস্যাঁতে ভাব সরে গিয়ে প্রকৃতি এখন গায় শীতের আগমনী সুর। ভোরের মাঠে নামে কুয়াশার সাদা বিস্তারিত....

অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনী ডাকাতির উদ্দেশ্যে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কুমড়োকাঠি খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ৬ নভেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ৬ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৭ রাউন্ড ফাঁকা কার্তুজসহ দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সদস্য কামরুল সরদার (৫৫) সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ দুলাভাই বাহিনীর সঙ্গে সুন্দরবনে ডাকাতি করে আসছিলো।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক

অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। বিস্তারিত....

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, আদিবাসী ছাত্র-ছাত্রীদের মধ্যেও অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। উপযুক্ত পরিবেশ তৈরি, সবার সহযোগিতার মধ্য দিয়ে সমাজ, রাষ্ট্রের স্বার্থে তাদের উঠিয়ে নিয়ে আসতে হবে। একটি মেধাবী সম্প্রদায়ই পারে রাষ্ট্রের উন্নয়নকে ত্বরান্বিত করতে। রাষ্ট্রের উন্নয়ন প্রক্রিয়ায় আদিবাসী সম্প্রদায়কেও সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের একেবারে প্রান্তিক পর্যায়েও সরকারের উন্নয়নের প্রয়াস রয়েছে। এরপরেও সাধারণ ছাত্র-ছাত্রীদের অনেকেই যেখানে পর্যাপ্ত সুযোগের বাইরে থাকে, সেখানে আদিবাসী অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে সেই সুযোগের হার আরও কম। আদিবাসী মেধাবী শিক্ষার্থীদের মূলস্রোতে নিয়ে আসতে বিভিন্ন গবেষণায় উঠে আসা প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।

আজ ০৬ নভেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহের গ্রীন পয়েন্ট ট্রেনিং সেন্টারে আয়োজিত ‘আদিবাসী শিশুদের শিক্ষা: অংশীজনের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন। গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি, ময়মনসিংহের আয়োজনে এসব অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আলোচ্য বিষয়ে আলোচনাপত্র উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম আজহারুল ইসলাম। তিনি ময়মনসিংহের হালুয়াঘাটসহ আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে শিক্ষার মানোন্নয়নে প্রতিবন্ধকতাসমূহ এবং উত্তরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে সভায় অংশগ্রহণকারীগণ মুক্ত আলোচনায় অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, ময়মনসিংহের হালুয়াঘাট অঞ্চলের শিক্ষক, শিক্ষার্থীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আদিবাসী মেধাবী শিক্ষার্থীদেরকে সবার সহযোগিতায় উঠিয়ে নিয়ে আসতে হবে- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, আদিবাসী ছাত্র-ছাত্রীদের মধ্যেও অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। উপযুক্ত পরিবেশ তৈরি, সবার সহযোগিতার মধ্য দিয়ে সমাজ, রাষ্ট্রের স্বার্থে তাদের উঠিয়ে নিয়ে বিস্তারিত....

বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর দাঁতিনা খালীতে আবু তোয়েব মোড়লের পুত্র সোহান (২৭) ঐ এলাকার আব্দুল মজিদ গাজীর বাড়ীতে অনুমোদনবিহীন স্ফটসেল কাঁকড়া প্রসেসিং করায় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইনের নেতৃত্বে বৃহস্পতিবার(০৬ নভেম্বর) বেলা ১, ৩০ মিনিটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে অভিযুক্ত সোহানকে ২০ হাজার টাকা জরিমানা,  প্রসেসিংকৃত স্ফটসেল কাঁকড়া নষ্ট করা,  ও মুচলেকা নেওয়া হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন শ্যামনগর সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তোহিদ হাসান, বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ ওহিদুজামান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি।
 এ বিষয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন জানান।
খাদ্য নিরাপত্তা আইন ২০১৩ এর বিধান অনুযায়ী অনুমোদন ছাড়াই এ ধরনের প্রতিক্রিয়া জাত করা কার্যক্রম করা অপরাধ। তিনি আরো বলেন অভিযানে প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়, এবং কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। তাছাড়া জনসাস্থ্য ও দেশের রপ্তানি খাতের মান রক্ষায় অনুমোদনবিহীন কোন খাদ্য বা সামুদ্রিক পণ্য প্রক্রিয়াজাত বা প্যাকেট জাত করতে দেওয়া হবে না। তবে নিয়ম-বহির্ভূত এমন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনসচেতন মহল উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

শ্যামনগর বুড়িগোয়ালিনীতে অনুমোদনবিহীন কাঁকড়া প্রসেসিং করায় মোবাইল কোর্টে জরিমানা 

বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি। শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর দাঁতিনা খালীতে আবু তোয়েব মোড়লের পুত্র সোহান (২৭) ঐ এলাকার আব্দুল মজিদ গাজীর বাড়ীতে অনুমোদনবিহীন স্ফটসেল কাঁকড়া প্রসেসিং করায় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বিস্তারিত....