কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জের নাজিমগঞ্জে ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে পক্ষদ্বয়ের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটতে পারে যে কোনো সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ব্যবসায়ী আশরাফ হোসেন পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সরেজমিন ও অভিযোগ সূত্রে জানাগেছে, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের গরুরহাট সংলগ্নে শীতলপুর গ্রামের মিয়ারাজ আলীর ছেলে ব্যবসায়ী আশরাফ হোসেন (৫৪) এর একটি পাঁকা দোকান ছিলো। যা জনৈক্য ফল বিক্রেতার নিকট ভাড়া দেওয়া হয়। এদিকে পারিবারিক তুচ্ছ ঘটনাকে পুঁজি করে আশরাফ হোসেনের শ্যালক মোস্তাফিজুর রহমান খোকন গত ২৯ আগষ্ট তালা ঝুলিয়ে দেয়। এনিয়ে উভয়ের মধ্যে ক্ষোভ ও চাপা উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় ইউপি সদস্য মোদাচ্ছের হোসেন সহ নাজিমগঞ্জ বাজারের একাধীক ব্যবসায়ী জানান। প্রতিকার চেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আশরাফ হোসেন। এদিকে তালা লাগানোর বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান খোকন বলেন আমার কুটুম প্রবাসী আরাফাত হোসেনের নিকট টাকা পাবো, যার মূল স্বাক্ষী ভগ্নিপতি আশরাফ হোসেন। সে চাইলেই আমার ঝামেলা মিটাতে পারে, তাই তার দোকানে তালা লাগিয়েছি।
Leave a Reply