সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ৩৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন (দৈনিক সমকাল) সামিউল আজম মনির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১২ ভোট পেয়েছে (দৈনিক নয়া দিগন্ত) এস,এম মোস্তফা কামাল। শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে সেক্রেটারি পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন (দৈনিক দেশ সংযোগ) মো: আসাদুজ্জামান লিটন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি (দৈনিক যুগের বার্তা) আনিসুর রহমান সুমন পেয়েছেন ১৮ ভোট।

প্রেসক্লাবের ১১ টি পদের মধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে (দৈনিক মানব জমিন) জাহিদ সুমন, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে (দৈনিক আজকের সংবাদ) মো: মুরাদ হোসেন, অর্থ সম্পাদক পদে (দৈনিক বাংলার প্রতিচ্ছবি) মেহেদী হাসান মারুফ, সাংগঠনিক পদে (দৈনিক বিডি খবর) জি,এম আব্দুল কাদের, দপ্তর সম্পাদক পদে ( দৈনিক রানার ও প্রতিদিনের বাংলাদেশ) অনাথ মন্ডল, ক্রীড়া ও সাংষ্কৃতিক পদে (দৈনিক প্রতিদিনের কণ্ঠ) আব্দুল আলিম, প্রচার ও সমাজ কল্যান সম্পাদক পদে (দৈনিক খুলনাঞ্চল) এস,এম আলমগীর হায়দার, শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন) মো: আরিফুজ্জামান আরিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যকারী সদস্য পদে ২৬ ভোট পেয়ে (দৈনিক জবাবদিহি) শেখ সোহরাব হোসেন ১ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯ ভোট পেয়ে (দৈনিক অধিকরণ) মো: কামরুজ্জামান ২য় এবং ১৮ ভোট পেয়ে (দৈনিক দিনকাল) মো: আলমগীর সিদ্দিক ৩ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন।

আনন্দ মুখর এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসর প্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ মাহমুদ। নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জী এবং অধ্যাপক জি,এম মাহাবুব আলম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *