সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
শ্যামনগরে সুন্দরবনের ৪০ বাঘবিধবাকে নিয়ে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক বিশেষ সেশন অনুষ্ঠিত 

শ্যামনগরে সুন্দরবনের ৪০ বাঘবিধবাকে নিয়ে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক বিশেষ সেশন অনুষ্ঠিত 

এম এ হালিম ”

জেসিআই ঢাকা সাউথের উদ্যোগে এবং ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (ICD)-এর আয়োজনে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বুড়িগোয়ালিনী পিএম সি অফিসে ‘মন সুস্থ থাক, জীবন এগিয়ে যাক ৩.০’ শীর্ষক এর আয়োজনে। বাঘবিধবাদের মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস ও পারস্পরিক সংযোগ বৃদ্ধির পাশাপাশি তাঁদের টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। সেশনে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও জীবনের নানা সংকট নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করেন।

জেসিআই ঢাকা সাউথ এর প্রেসিডেন্ট লোকাল নাইম হায়দার বলেন, মানসিক সুস্থতা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই বাঘবিধবাদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি তাঁদের টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও আমরা কাজ করছি, যাতে তাঁরা স্বাবলম্বী হয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।”

বাঘবিধবাদের জীবনে স্বস্তি ও স্বাবলম্বিতা ফিরিয়ে আনতে মানসিক সুস্থতার পাশাপাশি টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি। আমরা বিশ্বাস করি, সমন্বিত এই উদ্যোগ তাঁদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পরিবারকে আরও নিরাপদ ভবিষ্যতের পথে এগিয়ে নেবে।”

পাস্ট লোকাল প্রেসিডেন্ট ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর কাজী মোতায়াজ্জেদ বিল্লাহ বলেন,

“বাঘবিধবাদের জীবনে স্বস্তি ও স্বাবলম্বিতা ফিরিয়ে আনতে মানসিক সুস্থতার পাশাপাশি টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি। আমরা বিশ্বাস করি, সমন্বিত এই উদ্যোগ তাঁদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পরিবারকে আরও নিরাপদ ভবিষ্যতের পথে এগিয়ে নেবে।”বাঘবিধবা খাদিজা খাতুন বলেন,

স্বামীকে হারানোর পর অনেক কষ্টের মধ্যে দিন কাটাতে হয়েছে। আজ আমাদের কথা শোনা হচ্ছে, মানসিকভাবে সাহস দেওয়া হচ্ছে এবং কাজের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে—এতে আমরা নতুন করে বাঁচার সাহস পাচ্ছি। জেসিআই এর পক্ষ থেকে টেইলার্স এর দোকান করে দেয়ায় আমি এখন স্বাবলম্বী।

বাঘবিধবা পারভীন খাতুন বলেন, আগে নদীতে জাল টেনে মাছ ধরে কষ্ট করে সংসার চালাতাম। জেসিআই থেকে চাল ও পোল্ট্রি ফিড করে দেয়ায় আমি এখন স্বাবলম্বী

অনুষ্ঠানের সভাপতি

আইসিডির সভাপতি আশিকুজ্জামান স্বাগত বক্তব্যে বলেন, “বাঘবিধবাদের মানসিক সুস্থতার পাশাপাশি টেকসই কর্মসংস্থানের মাধ্যমে তাঁদের স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেআইবি চেয়ারপারসন জেসিআই ঢাকা সাউথ সাখাওয়াত হোসেন, জেসিআই জিআইবি বিজনেস তৌসিফ মুস্তাসিন রাফিন, সিনেটর মোঃ আতিকুর রহমান সম্রাট, মোঃ নূর ইয়াশ শামস, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাংবাদিক পিযুষ বাউয়ালিয়া পিন্টু, আইসিডির সদস্য মোঃ হাফিজুর রহমান, মোঃ আশিকুর রহমান, মোঃ ইমাম হোসেন এবং মুন্তাকিমুল ইসলাম রুহানি প্রমুখ।

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *