সংবাদ শিরোনামঃ
মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২

মোঃ আল আমিন রানা কয়রা থেকেঃ

খুলনা কয়রা থানার উত্তর বেদকাশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পাথরখালী গ্রামের (ক্লোজার) সংলগ্ন মোঃ শাহাবাজ মোল্লার ছেলে আবু হামজা নামে (১২) একটি শিশু ছেলের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে, রোজ মঙ্গলবার দুপুর ১২ঃ২০ মিনিটে এক‌ই গ্রামে পাশাপাশি তাহার নানাবাড়ি হওয়ায় মঙ্গলবার সকালে নানা বাড়িতে বেড়াতে আসে, পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায় সে জন্মের পর থেকে মৃগী রোগে আক্রান্ত ও কিছুটা দৃষ্টি প্রতিবন্ধী ছিলো।

ভিকটিমের নানী সখিনা খাতুন তাহার নাতিকে পানিতে পড়ে থাকতে দেখে কান্নাকাটি করে লোকজন ডাকলে তার মামা মোঃ আলী হোসেন মৃতঃ অবস্থায় তাকে পানি থেকে মৃত উদ্ধার করে, পরবর্তীতে স্থানীয় ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রেজাউল করিম (কারিম) কে খবর দিলে ঘটনা স্থানে এসে চেয়ারম্যান সাহেব এর শরণাপন্ন হয়ে কয়রা থানায় জানাইলে কয়রা থানার ওসি তদন্ত পাইক মোঃ টিপু সুলতান এর নেতৃত্বে ঘটনাস্থল তদন্ত করেন।
প্রশাসন কর্তৃক মৃত্যুর কারণ জানতে চাইলে তার মা,দাদি, নানি, সহ আত্মীয়-স্বজনরা সকলেই বলেন ছেলেটা দীর্ঘদিন যাবত মৃগী রোগাক্রান্ত ছিল এবং পাশাপাশি তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেন মৃত্যুর কারণটা কারো কোন দায়বদ্ধতা বা সন্দেহ মূলক আছে কি-না এক বাক্যে সবাই উত্তর দিল দায়বদ্ধতা বা কারো দোষারোপ নাই।

ছেলেটি শান্ত ও নরম আকৃতির ছিল, পাশাপাশি নানা বাড়ি নিকটে হওয়ায় বেশিরভাগ সময় কাটাতো নানাবাড়িতেই, আর্থিক সহায়তা খুবই কম থাকার সত্বেও আদর যত্ন ও ভালবাসায় নানা বাড়িতেই বড় হয়েছে, এমন শিশুর মৃত্যুতে এলাকাবাসী শোকের ছায়া নেমে এসেছে।

১২ বছরের শিশু পানিতে ডুবে মৃত্যুর কারণে এলাকায় শোকের ছায়া

মোঃ আল আমিন রানা কয়রা থেকেঃ খুলনা কয়রা থানার উত্তর বেদকাশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পাথরখালী গ্রামের (ক্লোজার) সংলগ্ন মোঃ শাহাবাজ মোল্লার ছেলে আবু হামজা নামে (১২) একটি শিশু ছেলের বিস্তারিত....

ঝিকরগাছা প্রতিনিধি : যশোর ঝিকরগাছা পৌর সদরে কাটাখাল আফিল রোডের মৃত্যু আবুল কাশেমের ছেলে কেসমত ওরফে ক্যাসেট (২৫) বন্ধুর বউয়ের সাথে পরকীয়ার জের ধরে শনিবার সকাল ৮টার দিকে ছুরিকাঘাতে তৌফিক আহমেদ (২৩) নামের এক বন্ধু নিহত হয়েছে। নিহত বন্ধু হল কৃষ্ণনগর সম্মিলনী মহিলা কলেজ পাড়া এলাকার কাঠমিস্ত্রি শাহাদত মোল্লার ছেলে। এ ঘটনায় থানা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মূল ঘটনা উদঘাটনের চেষ্টা করে যাচ্ছে।

স্থানীয় সূত্র জানা যায়, তৌফিক ও ক্যাসেট দুজনে ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা দুজনেই মাদক দ্রব্য সেবন করত। শুক্রবার সন্ধ্যায় ক্যাসেট তার স্ত্রী রিয়া ও তৌফিককে একসাথে তাদের রান্না ঘরে কথা বলতে দেখে ফেলে। এনিয়ে তাদের দু’বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তৌফিক বাড়িতে চলে যায়।

শনিবার সকালে তৌফিক অফিল ফার্মে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে অফিল রোড় ধরে যাওয়ার সময় ক্যাসেট তাকে ডেকে রাস্তা থেকে বাড়িতে নিয়ে যায়। এরপর দু’বন্ধুর মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্যাসেট ধারালো ছুরিদ্বারা তৌফিকের পেটে আঘাত করে। এ থেকে তৌফিকের পেটে থেকে নাড়ি বাহিরে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে মাটিতে ঢলে পড়ে যায়। পরে স্থানীয়রা তৌফিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা অবনতি হওয়ায় কারণে কর্তব্যরত ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়।

থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, পরকীয়ার জের ধরে হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আশাকরি তদন্তের উপর মূল ঘটনা বেরিয়ে আসবে। বর্তমানে এঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। আমরা আসমীকে আটকের চেষ্টায় আছি।

ঝিকরগাছায় বন্ধুর ছুরির আঘাতে তৌফিক নিহত

ঝিকরগাছা প্রতিনিধি : যশোর ঝিকরগাছা পৌর সদরে কাটাখাল আফিল রোডের মৃত্যু আবুল কাশেমের ছেলে কেসমত ওরফে ক্যাসেট (২৫) বন্ধুর বউয়ের সাথে পরকীয়ার জের ধরে শনিবার সকাল ৮টার দিকে ছুরিকাঘাতে তৌফিক বিস্তারিত....

দেবহাটায় সাংবাদিক মোমিনের কন্যার দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের চাচাতো বোন ও যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমানের বড় মেয়ে আশামনি (১৩) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা বিস্তারিত....

সুন্দরবন থেকে ২টি লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধিঃ পুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় নদীর চরে পড়ে থাকা দুইটি অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিমজোনের একটি টহলদল। কোস্টগার্ড পশ্চিমজোন সুত্রে জানাযায়, সোমবার(২০ নভেম্বর) সকালে কোস্টগার্ড পশ্চিমজোনের বিস্তারিত....

বাগেরহাটে হামিম পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ব্যাংকার নিহত

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে হামীম পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী হোসেন শেখ কাজল (২৮) নামে এক ব্যাংকার নিহত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকালে বাগেরহাট – পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বিষ্ণুপুর এলাকায় বিস্তারিত....

কালিগঞ্জপ ঘুমের ওষুধ খেয়ে যুবকের মৃত

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশ মন্ডল (৩০) নামে এক যুবক ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল গ্রামের নিতাই চন্দ্র মন্ডলের ছেলে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল বিস্তারিত....

শ‍্যামনগরে ধান ক্ষেতে ইঁদুর মারাফাঁদে নিজে দেওয়া বৈদ‍্যুতিক তারে জড়িয়ে কৃষকের মৃত

উপকূলীয় অঞ্চল শ‍্যামনগর প্রতিনিধিঃ শ‍্যামনগর উপজেলার শ্রীফলকাটী গ্রামের মৃত মাওলা গাজীর ছেলে ছয় সন্তানের জনক শুকুর আলী গাজী (৭০) শনিবার সন্ধ্যায় নিজ ধান ক্ষেতে ইঁদুর মারতে যেয়ে নিজের পাতানো বৈদ‍্যুতিক বিস্তারিত....

মোরেলগঞ্জে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত ১,আহত-৫

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনামুল খান (২৬) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে বিস্তারিত....

কালিগঞ্জে সাংবাদিক পারভেজ এর দাদি আর নেই

ভ্রাম্যমান প্রতিনিধি কালিগঞ্জঃ সাতক্ষীরা থেকে বহুল প্রচারিত ও প্রকাশিত দৈনিক কালেরচিত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি মাসুদ পারভেজ ক্যাপ্টেন এর দাদি ও কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া নিবাসী মৃত: আলহাজ্ব সোলায়মান সরদারের বিস্তারিত....

শ্যামনগরে পোল্ট্রির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

 উপকূলীয় অঞ্চল( শ্যামনগর) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে পোল্ট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৮ই সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টার সময় নিজ পোল্ট্রি খামারে। মৃত যুবক হলেন, শ্যামনগর উপজেলার বিস্তারিত....