সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
মোরেলগঞ্জে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত ১,আহত-৫

মোরেলগঞ্জে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত ১,আহত-৫

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনামুল খান (২৬) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জের সিআরসি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল খান মোরেলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সালাম খানের ছেলে।
মোড়লগঞ্জ থানার উপ-পরিদর্শক মিঠুন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে এনামুলের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
এ ঘটনায় আহতরা হলেন মোরেলগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ দেবাশিষ হালদার (২৫), পঞ্চকরন গ্রামের রাকিবুল হাওলাদার (৩২), রমজান (৩০) ও অজ্ঞাত পরিচয়ের আরও দুইজনকে গুরুতর আহত অবস্থায় খুলনায় স্থানান্তর করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার এসআই মিঠুন খান বলেন, দুই মোটরসাইকেলে ছয় জন নিয়ে দ্রুত গতিতে চালালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত এনামুলের মরদেহ থানায় নেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *