আব্দুল্লাহ আল মামুনঃ
দেবহাটা উপজেলা বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। ৫ই আগস্ট বুধবার বিকাল ৪ টায় পারুলিয়া বাস স্টেশন থেকে হাজার হাজার নেতা কর্মীর উপস্থিততে র্যালি বের হয়,র্যালিটি পারুলিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে সামবেশ অনুষ্ঠিত হয়। এই সময় দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, সাবেক যুগ্ন আহবায়ক জাকির হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন সারাফি, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বাবলু,সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, দেবহাটা উপজেলা জাসসের আহবায়ক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ,দেবহাটা উপজেলা তাঁতিদলের আহবায়ক হিিরো কুমার মন্ডল, উপজেলা মহিলা দলের নেত্রী বিউটি পারভীন, দেবহাটা উপজেলা শ্রমীক দলের সহ-সভাপতি আব্দুল আলীম, দেবহাটা কলেজ ছাত্র দলের সভাপতি হযরত আলী টিপু সহ বিভিন্ন অঙ্গও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply