সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ
খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মর্মান্তিক মৃ*ত্যু

খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মর্মান্তিক মৃ*ত্যু

নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবাদ চণ্ডীপুর গ্রামে খেলতে গিয়ে গলায় ফাঁ*স লেগে সুরাইয়া (৭) নামে এক শিশুর মর্মা*ন্তিক মৃ*ত্যু হয়েছে।

রবিবার (৭ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সুরাইয়া আবাদ চণ্ডীপুর গ্রামের মজিবার গাজীর ছেলে মিঠুর কন্যা।

পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির আঙিনায় অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সুরাইয়া। একপর্যায়ে অসাবধানতাবশত তার গলায় ফাঁস লেগে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে এর আগেই তার মৃত্যু হয়।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ ঘটনায় পুরো আবাদ চণ্ডীপুর গ্রামে শোকের আবহ বিরাজ করছে। এত অল্প বয়সে একটি শিশুর করুণ মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে মর্মাহত হয়েছেন।

মৃত সুরাইয়ার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *