সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না

ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না

হাফিজুর রহমান শিমুলঃ

ভোট আসে জনপ্রতিনিধি হয় কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না। ১৪’শ ৭৬জন ভোটার ধলবাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে, ১২’শ পরিবারের বসবাস। অথচ স্বাধীনতার ৫৫ বছর পেরিয়েও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়িয়া ইউনিয়নের বাঁশঝাড়িয়া বিওপি ক্যাম্পের সামনে থেকে মহেশ্বরপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার কাঁচা সড়ক এখনো পাঁকা হয়নি। বর্ষা মৌসুমে কাঁদা আর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অতি দ্রুত সড়কটি পাকাকরণ করে জনদুর্ভোগের অবসান করা হোক। এ ওয়ার্ডে একটি হাইস্কুল, একটি প্রথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, একটি কমিউনিটি ক্লিনিক ও ৪টি মসজিদসহ কয়েকটি সামাজিক সংগঠন অবস্থিত। দীর্ঘ পথ কাঁদায় হেটে শিক্ষার্থীরা বহুকষ্টে স্বীকার করে বিদ্যালয়ে যেতে হয়। তাদের দাবী দ্রুততম সময়ের মধ্যে পৃথক তিনটি কাঁচা রাস্তা পাঁকাকরণের আওতায় আনা হোক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *