সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
কালিগঞ্জপ ঘুমের ওষুধ খেয়ে যুবকের মৃত

কালিগঞ্জপ ঘুমের ওষুধ খেয়ে যুবকের মৃত

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশ মন্ডল (৩০) নামে এক যুবক ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে।

সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল গ্রামের নিতাই চন্দ্র মন্ডলের ছেলে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে ড্যামরাইল গ্রামে ঘটনাটি ঘটেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি নিশ্চিত করতে পারেনি নিহতের স্বজনরা।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত সোমবার রাতের খাওয়া শেষ করে প্রতিদিনের ন্যায় নিজের রুমে ঘুমাতে যায় বিকাশ‌। মঙ্গলবার সকালে অনেক ডাকাডাকি করেও তার সাড়া পায়নি স্বজনরা। পরিবারের সদস্যরা তার শোয়ার ঘরে প্রবেশ করে অচেতন অবস্থায় বিছানায় উপর পড়ে থাকতে দেখে বিকাশকে। পরবর্তীতে চিকিৎসার জন্য স্থানীয় গ্রাম্য চিকিৎসক এসে তাকে দেখে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বিকাশ অবিবাহিত ছিল। তবে আপন ছোট ভাইয়ের বউয়ের সাথে তার পরকীয়া প্রেম চলছিল।

পরকীয়ার জের ধরে সে আত্মহত্যা করতে পারে এমনটাই ধারণা করছে এলাকাবাসী।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান জানান, নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *