সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
শুভ জন্মদিন প্রিয় – আবুল কালাম আজাদ

শুভ জন্মদিন প্রিয় – আবুল কালাম আজাদ

ডেস্ক থেকেঃ

আবুল কালাম আজাদ একজন আদর্শবান মানুষ। নিজ আস্থার সাথে এগিয়ে যাওয়াকে আমি দেখেছি খুব কাছে থেকে। মা, মাটি, মাতৃভূমিকে ভালোবাসতে দেখেছি । সততা, নিষ্ঠা ও আদর্শের প্রতি এবং এ দেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার সে প্রচেষ্টায় সব সময় অগ্রপথিক হিসেবে কাজ করছেন। কোনোদিন অসত্য আর আদর্শহীনতার সাথে আপোস করতে দেখিনি।

দৈনিক পত্রদূত এর উপদেষ্ঠা সম্পাদক ও চ্যানেল আই এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি বিশিষ্ঠ সাংবাদিক আবুল কালাম আজাদের ৫৭তম জন্মদিন আজ।

সাংবাদিক আবুল কালাম আজাদ-এর লেখা কলামগুলো সাহস যোগায় এদেশের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে। এদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর কলম চলে নিরন্তর। সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে লেখা কলামগুলো পড়ে কিছুটা হলেও মনে প্রশান্তির ছোঁয়া পায় এদেশের শুভবুদ্ধি সম্পন্ন সব মানুষ। প্রত্যাশা বেড়ে যায় মুক্তিকামী মানুষের।

উপকূলীয় অঞ্চল সহ সারাদেশে যেকোন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা ঘটলেই তাঁর কলম জেগে উঠে। অন্যায়ের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে তাঁর সবসময়ই কলম জেগে উঠে। দাঁড়ান নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষের পাশে। এই কলম সৈনিক মানুষ ও গণমাধ্যম ব্যক্তিত্ব শুভবোধের পক্ষে দাঁড়িয়ে এসব অনাচারের বিরুদ্ধে তাঁর সুদৃঢ় অবস্থান ব্যক্ত করে উচ্চকিত করেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনায়। তখন সত্যিই মনে হয় এটিই আমাদের সত্যিকারের বাংলাদেশের চিত্র ও প্রতিচ্ছবি!

আবুল কালাম আজাদ , রাজনীতিকেরা পরমতসহিষ্ণুতার জ্বলন্ত প্রতীক। আমাদের নাগরিক সমাজ মানবাধিকারের বলিষ্ঠ রক্ষক।

আবুল কালাম আজাদের এই আদর্শ ও ন্যায়নিষ্ঠার কারণে তাঁকে অনেকের বিরাগভাজন হতে হয়েছে, এমনকি অনেকের চক্ষুশূল হয়েছেন। কারো কারো চোখ রাঙানো সহ্য করতে হয়েছে। নানা হুমকি মোকাবিলা করতে হয়েছে। তবে কোন কিছুই তাঁকে আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কলম হাতে তুলে নিয়েছেন তার জন্য কখনোই আপোস করেননি।

আজকাল তাঁর মতো সৎ ও আদর্শবান মানুষ খুঁজে পাওয়া কঠিন। আজকাল আদর্শ বলি দিয়ে নিজের আখের গোছানোর যে প্রবণতা আমাদের সমাজে চলছে তিনি তার ব্যতিক্রম। আমাদের সমাজে সৎ, আদর্শবান ও মুক্তিযুদ্ধের চেতনার পূজারীদের সব ক্ষেত্রেই প্রতিষ্ঠার সুযোগ থাকা উচিত। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। এই অস্থির সময়ে আপনার মতো একজন শুভবুদ্ধি সম্পন্ন এদেশের মানুষের খুব প্রয়োজন।

শুভ জন্মদিন প্রিয় ভাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *