সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
গাবুরা ইউনিয়ন শ্রমিকলীগের সহ সভাপতি ও সাধারন সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

গাবুরা ইউনিয়ন শ্রমিকলীগের সহ সভাপতি ও সাধারন সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

মারুফ হোসেন (মিলন)শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে যুবদলের সাবেক সহ সভাপতি বিএনপি জামাতের ক্যাডার ভূমি দস্যু চাঁদাবাজ জি এম আবিয়ার রহমান কতৃক গাবুরা ইউনিয়ন শ্রমিকলীগের সহ সভাপতি রুহুল আমীন মোল্যা, ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাচ্চুর উপর হামলা এবং আসামীদের গ্রেফতার পূর্বক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৫ নভেম্বর বিকাল ৫ টার সময় শ্যামনগরের মাইক্রস্টান্ড চত্বরে মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ শ্রমিকলীগ গাবুরা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সহ গাবুরা এলাকাবাসী। এতে ওই ইউনিয়নের শত শত মানুষ অংশ নিয়ে এ হামলার বিচার দাবি করেন।

এসময় বাংলাদেশ শ্রমিকলীগ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক এস এম কামরুল হায়দার নান্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম মোস্তফা মোস্ত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হাফিজ সরদার, সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস কে সুজন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ মানিক, শ্রমিকলীগের সভাপতি বখতিয়ার হোসেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন শ্যামনগর মাইক্রস্টান্ড সমিতি এর সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, শ্যামনগর উপজেলা জাতীয় শ্রমীকলীগের ১নং সদস্য বিল্লাল হোসেন, হেলাল, রবিউল, শামীম, সাইফুল, প্রমূখ।

উল্লেখ্য, গত ১১নভেম্বর শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে যুবদলের সাবেক সহ সভাপতি বিএনপি জামাতের ক্যাডার জি এম আবিয়ার রহমান কতৃক গাবুরা ইউনিয়ন শ্রমিকলীগের সহ সভাপতি রুহুল আমীন মোল্যা, ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাচ্চুর উপর সন্ত্রাসী হামলা করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *