সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
নারীদের বিকল্প জীবিকায়নের লক্ষ্যে ভার্মি কম্পোস্ট তৈরির উপকরণ বিতরণ

নারীদের বিকল্প জীবিকায়নের লক্ষ্যে ভার্মি কম্পোস্ট তৈরির উপকরণ বিতরণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সিসিডিবি একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা মানুষের জীবন-জীবিকা উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরা জেলার শ্যামনগর ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে।

১৪ নভেম্বর ২০২৩ তারিখ সকাল ১১ টায় সিসিডিবি এর মুন্সিগঞ্জ এনগেজ প্রকল্প অফিসে ১২ জন নারীকে বিকল্প জীবিকায়নের জন্য ভার্মি কম্পোস্ট তৈরীর উপকরণ (চাড়ি, কেচোঁ, বাশঁ, টিন) বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য নীপা চক্রবর্তী। আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী, অন্যান্য কর্মীবৃন্দ ও প্রকল্পের সদস্যবৃন্দ প্রমূখ।

প্রধান অতিথি বলেন, “এই ভার্মি কম্পোস্ট তৈরীর উপকরণ বিতরণের উদ্দেশ্য হলো নারীদের বিকল্প জীবিকায়ন এবং নারীদের সাবলম্বী করে গড়ে তোলা। কৃষিতে জৈব সারের গুরুত্ব, ভার্মি কম্পোস্ট উৎপাদন করে নারীরা উদ্যোক্তা হয়ে উঠতে পারে। উক্ত উপকরন গুলো বাস্তবে কাজে লাগিয়ে জীবন-জীবিকার উন্নয়ন করবেন এইটাই আমাদের প্রত্যাশা। এমন পরিবেশ বান্ধব কার্যক্রম হাতে নেওয়ার জন্য সিসিডিবির এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *